,

স্টেমসেল ব্যবহার করে লিঙ্গ উত্থানের সমস্যার চিকিৎসা

news-image

অনলাইন ডেস্ক : ‘ইরেকটাইল ডিসফাংকশান’ বা লিঙ্গ উত্থান সমস্যা সমাধানে একটি প্রাকৃতিক উপায় বের করেছেন ডেনমার্কের গবেষকরা৷ পুরুষের লিঙ্গে একটি মাত্র ইনজেকশন এই সমস্যার সমাধান করতে পারে৷ ইনজেকশনটি স্টেম সেল থেকে তৈরি৷

ডেনমার্কের ঐ গবেষকদের ধারণা, এই পদ্ধতিতে দীর্ঘ সময়ের জন্য মানুষ তাঁর যৌন সক্ষমতা ফিরে পাবেন এবং উপকৃত হবেন৷ যেসব পুরুষের লিঙ্গ উত্থান সমস্যা রয়েছে, তাঁদের জন্য এক নতুন আশার সঞ্চার করেছেন ড্যানিশ গবেষকরা৷

গবেষণায় দেখা গেছে, স্টেম সেল থেরাপি এ ধরনের সমস্যায় দারুণ সমাধান দেয়৷ অর্থাৎ যেসব পুরুষ সহবাসের সময় এ ধরনের সমস্যায় ভুগতেন, স্টেমসেল ব্যবহার করে তাঁরা এ থেকে মুক্তি পেতে পারেন৷ মার্থা হার-এর নেতৃত্বে ডেনমার্কের ওডেনসে বিশ্ববিদ্যালয় হাসপাতালের গবেষকরা লন্ডনে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ ইউরোলজি সম্মেলনে তাঁদের এই গবেষণার তথ্য-উপাত্ত এবং ফলাফল উপস্থাপন করেন৷

পেটের ভেতরে যেসব ফ্যাট সেল বা চর্বি কোষ রয়েছে লাইপোসেকশন করে সেখানকার স্টেম সেল নিয়ে ইনজেকশনের মাধ্যমে তা ২১ জন পুরুষের লিঙ্গে প্রবেশ করানো হয়, যাঁদের এ ধরনের সমস্যা আছে৷ ইনজেকশন দেওয়ার পরই ঐ পুরুষদের ক্লিনিক থেকে ছেড়ে দেয়া হয়৷ জানা যায়, প্রাথমিক চিকিৎসার ছ’মাস পরসেই ২১ জনের আটজন পুরুষ জানান যে, ভায়াগ্রার মতো ওষুধ ছাড়াই তাঁরা সহবাস করেছেন এবং সহবাসে কোনো সমস্যা হচ্ছে না৷

মার্থা জানান, ‘‘আমাদের ধারণা, এই পদ্ধতির মাধ্যমে খুব স্বাভাবিকভাবে লিঙ্গের উত্থান হবে৷ অর্থাৎ এর জন্য ভবিষ্যতে কোনো ওষুধ অথবা কোনোরকম অঙ্গ প্রতিস্থাপনের প্রয়জন হবে না৷” অংশগ্রহণকারীদের মধ্যে যাঁদের ইরেকটাইল ডিসফাংকশান কমে গিয়েছিল, তাঁরা জানান যে প্রায় এক বছর পর্যন্ত সহবাসে তাঁদের কোনো অসুবিধা হয়নিষ অর্থাৎ প্রায় এক বছর কার্যকর ছিল এই স্টেম সেল ইনজেকশনটি৷ লন্ডনে অনুষ্ঠিত ঐ সম্মেলনে যে ফলাফল তুলে ধরা হয়েছে, সেটা অবশ্য গবেষণার প্রাথমিক পর্যায়ের ফলাফল৷ গবেষণা দলটি এখন দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেছেন, যাতে আরো বেশি পুরুষ অংশগ্রহণ করছেন৷

৪০ থেকে ৭০ বছরের পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংকশান বেশি দেখা যায়৷ যাঁরা এ ধরনের সমস্যায় ভোগেন, তাঁরা সাধারণত ভায়াগ্রা বা ঐ ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন, যার পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে৷ অথচ এই গবেষণা চলাকালীন যেসব পুরুষদের লিঙ্গে ইনজেকশন দেয়া হয়, তাঁদের কারুর থেকেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ পাওয়া যায়নি৷ সুত্র-ডয়চে ভেলে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে