সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরমকালে চুল ভাল রাখার কয়েকটি সহজ উপায়

news-image

 

লাইফস্টাইল ডেস্ক : শাকসবজি আর ফল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী, এমনটাই প্রচলিত ধারণা। এমনকী যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁরা ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ডায়েটের উপরেই মূলত নির্ভর করেন।

কিন্তু এ বার থেকে ওজন কমানোর চিন্তা মাথায় থাকলে, ফল বা শাকসবজি খাওয়ার আগেও এ বার ভাবতে হবে। কারণ সাম্প্রতিক সমীক্ষা জানাচ্ছে, ফল বা শাকসবজিকে ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে যতটা অনুকূল বলে মনে করা হয়, তা আদপে নয়।

হার্ভার্ড স্কুল অফ পাবলিক হেলথ-এর দ্বারা পরিচালিত একটি সমীক্ষা জানাচ্ছে, ওজন বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন শাকসবজি ফলমূলের মধ্যে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ভুট্টা। দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত মিষ্টি ভুট্টা খান, তাঁদের ওজন গড়ে ২.৪ পাউন্ড (১ কেজির কাছাকাছি) বেশি হয় অন্যদের তুলনায়। এমনকী, যাঁরা প্রতি দিন মটরশুটি খান, তাঁদের ওজনও অন্যদের তুলনায় ১.১ পাউন্ড বেশি হয়। ভুট্টা আর মটরশুটি ছাড়াও আলু, বাঁধাকপি, পেঁয়াজ বা পিচ ফলের মতো খাবার শরীরের ওজন বাড়ায়।

১ লক্ষ ৩০ হাজার আমেরিকানকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছিল। প্রত্যেকেরই বয়স ছিল ২৪-এর বেশি। এ ক্ষেত্রে যে সমস্ত মানুষ ধূমপান বা মদ্যপান করেন না, কিংবা নিয়মিত ব্যয়াম করেন, তাঁদেরকেই সমীক্ষার অন্তর্ভুক্ত করা হয়।

তবে কোনও কোনও ফল যে ওজন কমানোর ক্ষেত্রেও সহায়ক হয়, তা জানিয়েছেন সমীক্ষকরা। বলা হয়েছে, ব্লুবেরি ফল ওজন কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তা হলে এ বার থেকে যাঁরা ওজন কমানোর কথা ভাবছেন, তাঁরা রাস্তার ধারে ভুট্টার দোকান দেখলেই ভুট্টাপোড়া খাওয়ার আগে দু’বার ভাবুন। কারণ আপনার অতি প্রিয় এই ফলটিই আপনার ওজন বাড়ার কারণ হয়ে উঠতে পারে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট