সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব খাবার খেলে ক্যান্সার হতে পারে

news-image

অনলাইন ডেস্ক : মরণব্যাধি ক্যান্সারকে কে না ভয় পায়! আর এই ক্যান্সারকে এড়াতে অনেককিছু এড়িয়ে চলতে হয়। কিন্তু তা যদি হয় এমনকিছু যা আমাদের প্রতিদিনের খাবারের তালিকায়ই থাকে, তবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ‘ক্যান্সার এপিডেমোলজি, বাওমার্কার্স অ্যান্ড প্রিভেনশন’ নামের জার্নালে প্রকাশিত একটি গবেষণাত্র জানাচ্ছে, শুধু পাউরুটি, মুড়ি কিংবা কর্নফ্লেক্স নয়, হাই-গ্লিসামিক ইনডেক্স লেভেল সম্পন্ন যেকোনো খাবারই ফুসফুসের ক্যান্সারের আশঙ্কা অনেকখানি বৃদ্ধি করে। হাই গ্লিসামিক ইনডেক্স হলো কোনো খাবারের অন্তর্গত কার্বোহাইড্রেট রক্তে শর্করার মাত্রাকে কতখানি বাড়াচ্ছে, তা পরিমাপ করার মানদণ্ড।

১৯০৫ জন ক্যান্সার রোগী, এবং ২৪১৩ জন ক্যানসার-মুক্ত মানুষের ওপর করা সমীক্ষার ভিত্তিতে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। সেই সমীক্ষায় দেখা যায়, যাদের দৈনন্দিন খাদ্যতালিকায় হাই-গ্লিসামিক খাদ্য রয়েছে, তাদের ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা ৪৯ শতাংশ বেড়ে যায়।

চিপস

গবেষণাপত্রটির প্রধান রচয়িতা, ডাক্তার জিফেং উ সংবাদমাধ্যমকে প্রদত্ত একটি বিবৃতিতে জানান, ‘কোনোদিন ধূমপান করেননি এমন মানুষকে কেন্দ্র করেই আমরা সমীক্ষা চালিয়েছিলাম। তাতে দেখা গিয়েছে, ধূমপান না করা, মদ্যপানের মাত্রা নিয়ন্ত্রিত রাখা, কিংবা নিয়মিত শরীরচর্চার মতো অভ্যেসের পাশাপাশি হাই-গ্লিসামিক খাবার খাওয়ার পরিমাণ কমানোও ক্যান্সারমুক্ত জীবনযাপনের একটা উপায় হিসেবে বিবেচিত হতে পারে।’

মুড়ি

গবেষণা বলছে, সাদা পাউরুটি, সাদা আলু, মুড়ি (পাফড রাইস), মিষ্টি কিংবা কর্নফ্লেক্সের মতো খাবারকে এড়িয়ে চলাই ভালো।  চিকিৎসকরা বলছেন, ফল এবং শাকসবজির ওপর নির্ভরতা বাড়াতে হবে। এতে ক্যান্সারের ভয় একদমই নেই। এছাড়া ব্রাউন রাইস, হোল গ্রেন ব্রেড, রোলড ওটসের মতো খাবারেও ফুসফুসের ক্যান্সারের ভয় নেই বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি