সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছরে ফেসবুকে ৩০ হাজার কোটি ‘রিঅ্যাকশন’!

news-image
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সবসময় নিত্য নতুন ফিচার দিয়ে তাদের ব্যবহারকারীদের চমক দিয়ে এসেছে। ২০১৬ সালে ‘রিঅ্যাকশন’ ফিচার চালু করার পর চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩০ হাজার কোটি ‘রিঅ্যাকশন’ রেকর্ড করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
বিশ্বের প্রায় ১৭৯ কোটি ফেসবুক ব্যবহারকারী ‘লাভ রিঅ্যাকশন’ সবচেয়ে বেশিবার ব্যবহার করেছে বলে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে খুব শীঘ্রই ফেসবুক তাদের ব্যবহারকারীদের জন্য অ্যানিমেটেড বাটন সুবিধা সম্বলিত জিফ বাটন আনছে। ফেসবুকে কমেন্ট করার জন্য জিআইএফ ইমেজ আপলোডের সুবিধা আসছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি ভিত্তিক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।
ফেসবুকের বরাত দিয়ে টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভালো জিআইএফ সবাই পছন্দ করে, জিআইএফ ইমেজ কমেন্ট হিসেবে ব্যবহার করার জন্য  মানুষও চাচ্ছে। তাই পরীক্ষামূলক ভাবে আমরা ফেসবুকে জিআইএফ কমেন্ট চালু করার জন্য চিন্তাভাবনা শুরু করেছি।’
পরীক্ষা নিরীক্ষা শেষে শুধুমাত্র নির্বাচিত কিছু ফেসবুক গ্রুপ এই সুবিধা ব্যবহার করবে। যেটা পরবর্তীতে আরো বিস্তৃত করা হবে।
ফেসবুক মেসেঞ্জারের মতো একইভাবে এই বাটনটি কাজ করবে। ব্যবহারকারীরা এতেও প্রচলিত জিফ ব্যবহার করতে পারবেন বা নির্দিষ্ট প্রতিক্রিয়ার জন্য প্রতিক্রিয়া খুঁজে নিতে পারবেন। ফেসবুক মেসেঞ্জার তাদের ব্যবহারকারীদের জন্য ‘ডিসলাইক’ বাটনও চালু করার চিন্তা করছে বলে জানা গেছে।
আপডেট সবরকমের ফিচার থাকলেও এতদিন জিফ ইমেজ আপলোডের সুবিধা থেকে ব্যবহারকারীকে বঞ্চিত করে আসছিলো ফেসবুক। জিফ ইমেজ দেখানোর জন্য ব্যবহারকারীকে অন্য ওয়েবসাইট বা লিংক ব্যবহার করতে হতো।  ইন্ডিয়া টুডে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি