বাঞ্ছারামপুরে এক প্রতিবন্দ্বী দম্পত্তির কথা
ফয়সল আহমেদ খান,সরেজমিনে বাঞ্ছারামপুর থেকে : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সদর পৌর এলাকার প্রতিবন্দ্বী দম্পত্তি নির্মল আর গীতা।ভালো নাম নির্মল চন্দ্র দাস ও গীতা রানী দাস।কি চমৎকার একটি সুখী কিংবা দুখী দম্পত্তি।দুজনের মধ্যে যেমন আছে পারস্পরিক ভালোবাসা,তেমনি আছে সহযোগিতার মনোভাব।তাদের ঘড়ে আলো করে আছে জ্যোতি ছড়াচ্ছে ফুঠফুেেট কন্যা সন্তান মিতু রানী(৫)।
যেনো তাদের আঁধার ঘড়ে চাঁদের আলো-শিশুটি।মিতু কিন্তু,সৃষ্টিকর্তার দয়ায় সুস্থ্য স্বাভাবিক।সে গত জানুয়ারীতে তার ঠাকুর মা বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেনীতে ভর্তি করিয়েছে।প্রতিবন্দ্বী দম্পত্তির একমাত্র সন্তান মিতুকে বিধাতা যেনো,- মনের মাধুরী মিশিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন।হাসছে-খেলছে,নাচছে আর উপভোগ করছে মানবসৃষ্ট স্বাধীনতা।
কিন্তু,সৃষ্টিকর্তা কেন, কোন কারনে কি অপরাধে তাদের স্বাভাবিক চলৎ-দৃষ্টিশক্তি ও একজনকে কুঁজো করে দুনিয়ায় পাঠালো- এমন অভিযোগ করে নির্মল ও গীতা দম্পত্তি,নিজেদের মাঝে।
কেনো আমার স্কুলে যাবার অভিপ্রায় বিধাতা কেড়ে নিলো।স্বাভাবিক চলার স্বাধীীনতা কেড়ে নিয়েছে?’-স্বাধীনতার মাসে এমন জিঙ্গাসা বাঞ্ছারামপুরস্থ প্রতিবন্দ্বী দম্পত্ িনির্মল (৩০) ও গীতা(২৬) দম্পত্তির।
২৫ মার্চ শনিবার বিকেলে বৃষ্টি¯œাত দিনে সরেজমিনে ভাংগা-চুড়া আর ক্াঁদা রাস্তা পেরিয়ে বহু কষ্টে পৌছাই চরকান্দা গ্রামে।প্রতিবন্দ্বী দম্পত্তি গীতা-নির্মল তখন তাদের কন্যা মিতুর সাথে খুনসুঁটি করছিলো।নির্মলের পিতা পানবলন কৈবর্ত্য দাস মারা গেছেন নির্মলের জন্মের বছর খানেক পর।বিধবা নির্মলের বৃদ্ধা মা নমিতা রানী দাস(৬০) এবাড়ী-ওবাড়ী মানুষের ফুট-ফরমায়েশ খেটে নির্মলকে বাচিয়ে রেখেছেন। নির্মলদের সামান্য ২ শতক ভূমির উপর দু’চালা টিনের ভাংগা ঘড় আছে।
প্রতিবন্দ্বী দম্পত্তি যুগল জানায়-এ যাবত তারা সরকারি সহায়তা বলতে কেবল নির্মলকে প্রতিমাসে প্রতিবন্দ্বী ভাতা হিসেবে সরকার তাদের ৫শত টাকা করে দেয়।গীতার ভাগ্যে সে সামান্য ভাতাটুকুনও জুটেনি।তাদের দাবী,যদি একটা সেলাই মেশিন থাকতো,তা হলে গীতা বাড়ি-বাড়ি যেয়ে কাপড় এনে সেলাই করে মজুরীর অর্থ দিয়ে সংসারে সহায়তা করতো।নির্মল বলে,নদীতে মাছ ধরতে জাল কেনার জন্য হাজার দশেক টাকা কেউ সাহায্য দিতো,তা হলে খুব উপকার হতো।
প্রতিবন্দ্বী দম্পত্তি নির্মল-গীতার সাথে ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় কথা বলে বুঝা গেছে তাদের মধ্যে হাসি-খুশী আর আনন্দ,সবই আছে,- নেই কেবল স্বাধীনতা।সেটি আর দশজনের মতো চলার স্বাধীনতা।নয়নভরে আকাশ দেখার স্বাধীনতা।ভালোবাসায় মন মাতাতে দৌড়াদৌড়ি-হুড়োগুড়ি করার চলৎ ক্ষমতার স্বাধীনতা।
সরেজমিনে গত ২৫ মার্চ গনহত্যা দিবসের বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদর উপজেলার চরকান্দা গ্রামে কথা বলে জানা গেছে,-বাঞ্ছারামপুর পৌর এলাকার অতিসন্নিকটে চরকান্দা গ্রামে নিঃস্ব-রিক্ত এক প্রতিবন্দ্বী।যারা থালা হাতে ভিক্ষা না করে কাজের সন্ধানে ছুটোছুটি করছেন। এ পাড়া- থেকে ও পাড়া।কথা বললে এলাকাবাসী জানায়,প্রতিবন্দ্বী দম্পত্তির পৈত্তিক পেশা কৈবর্ত্য।তারা ভিক্ষা করার চেয়ে কাজ করে খাওয়ার পক্ষে ছিলো সবসময়। জানা গেছে,বয়স বেড়ে বুঝতে পারার পর, একচোঁখে দেখতে পাওয়া প্রতিবন্দ্বী নির্মল খানিক কষ্ট করে হেটে মাছ ধরে আর তা বাজারে বিক্রি করে যা আয় হয়,সেই দিয়ে চলে তাদের সংসার।নির্মল চন্দ্র দাস জানায়,সম্প্রতি ঢোলভাঙ্গা নদী শুকিয়ে যাওয়ায় মাছের সংকট দেখা দেয়।নদীতে মাছ নেই।খেয়া নৌকায় করে রাতভর কষ্ট করেও কদিন যাবত জালে মাছ আসছে না।শেষে অভাবের তাড়নায় নিজ পেশা ছেড়ে ‘টুকটাক ফুট-ফরমাশ-বাজার সদাই আনা নেয়া কাজ শুরু করি।বিধিবাম- কিছুদিন ধরে শরীর ভালো যাচ্ছে না।কাজ করতে পারছি না।তাই হাড়িতে চালের দানা ঢুকানোর জন্য,তাদের একমাত্র কন্যা সন্তান মিতুর জন্য দু মুঠো ভাত দেয়ার জন্য বৌ গীতাকে পাঠিয়েছি প্রতিবেশীদের বাড়িতে কাজ করে খাবারের ব্যবস্থা করতে।
জন্মের পর থেকেই প্রতিবন্দ্বী নির্মলের বাবা নেই।অসহায় নিঃস্ব বলতে যা বুঝায় তার শতভাগই তাদের মাঝে সৃষ্টিকর্তা তাদের মাঝে পরিপূর্ণভাবে দিয়েছেন।দেন নি কেবল স্বাবলম্বীতা।
২৫ মার্চ সন্ধ্যা।বাইরে বৃষ্টি।বিদ্যুতের আলো নেই ঘড়ে।আছে হারক্যান।সে ই অবস্থায় স্বামী নির্মলের পায়ের কাছে বসে গীতা জানায় ,নরসিংদী সদর জেলার আলোক বালির এক দরিদ্র পরিবারে জন্ম তার।সেও জন্মের পর থেকেই প্রতিবন্দ্বী। শ্যামা বর্ণের গীতা স্বামী নির্মলকে নিয়ে দারুন খুশী।যদিও-বিধাতা তাকে জন্মের পর থেকেই তার মেরুদন্ড বা পিঠ কুঁজো ও বামন আকৃতির করে রেখেছে।উচ্চতায় ৩ থেকে সাড়ে ৩ ফিট হতে পারে।গীতার বাম চোঁখ অন্ধ।দেখতে পায় না। একচোখই ভরসা তার।এ নিয়েই তার বয়স বৃদ্ধি।২০১০ সালে তার বাবা-মার সম্¥তিতেই বিয়ে করেন,স্বামী নির্মল চন্দ্র দাস কে।জেনে বুঝেই বিয়ে করেন।দুজনই প্রতিবন্দ্বী বিধায়, একে অপরের কষ্টের ভাষা বুঝতে সুবিধা হবে বলেই দুজন দুজনের জীবন সাথী হয়েছিলেন। দুজনের কষ্ট ভাগাভাগি বা শেয়ার করতে সুবিধা বেশী।দুজনের -ই বাম চোঁখ অন্ধ।ডান চোঁখে পৃথিবীর আলো দেখে দম্পত্তি যুগল।
শনিবার রাতে মুঠোফোনো বাঞ্ছারামপুর পৌরমেয়রকে প্রতিবন্দ্বী দম্পত্তির কষ্টের সংসারের কথা জানাতেই মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা জানায়,-‘তাদের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানাচ্ছি।দেখি কি করতে পারি’।
খবর পেয়ে শনিবার বিকেলেই বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমীর তাড়াহুড়ো করে এসে গীতার পরিবারকে নগদ কিছু টাকা আর্থিক সাহায্য দেন।এতে হয়তো মাসখানেক হাড়িতে ভাত রান্না হবে দুই বেলা।
সহায়তা পেয়ে প্রতিবন্দ্বী দম্পত্তিদের মধ্যে গীতা জানায়,- ‘‘কষ্টের জীবনে আর ভাংগা ঘড়ে কেনো ভগবান আমাগোরে পাঠাইলো? বিধাতা কেন দুনিয়ায় আমাগো রে প্রতিবন্দ্বী করলো? আর প্রতিবন্দ্বী কইর্যা-ই যদি পাঠাইলো,কিছু স্বাধীনতা দিলো না কেরে।আমরা সংসার চালাইতে গিয়া শত আঘাতেও হারিনি, সাংবাদিক ভাই,- ‘অহন আমগোরে বাঁচাইবো কেডায়’ ?’’
ভাই/সালাম।এই প্রতিবন্দ্বী দম্পত্তির সন্ধান পাবার পর যা যা ঘটেছে ঘটছে তা ফলোআফ রিপোর্ট আগামীকাল পাঠাবো,ইনশাল্লাহ।











