,

জিনসের প্যান্ট পুরুষদের জন্য ক্ষতিকর!

অনলাইন ডেস্ক : জিনসের প্যান্ট এ যুগের সবচেয়ে জনপ্রিয় ফ্যাশান ট্রেন্ডগুলির মধ্যে একটি। জিনসের প্যান্ট যেমন স্টাইলিশ, তেমনই টেকসই। কিন্তু জিনসের প্যান্ট পরার কিছু গুরুতর অসুবিধাও রয়েছে। গবেষণা জানাচ্ছে, জিনসের প্যান্ট পরলে বিশেষ ভাবে পুরুষ শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। বলা হচ্ছে, নিয়মিত টাইট জিনস পরতে থাকলে হ্রাস পায় পুরুষের যৌন ক্ষমতা।

জার্মানির জাস্টাস লাইবিগ ইউনিভার্সিটির সেন্টার অফ ডার্মাটোলজি অ্যান্ড অ্যান্ড্রোলজির দ্বারা পরিচালিত এই সমীক্ষা তথা গবেষণার লক্ষ্য ছিল, অতিরিক্ত টাইট পোশাক শরীরের কোনও ক্ষতি করে কি না, তা জানা। গবেষণার যে সিদ্ধান্ত পেশ করা হয়েছে, তা জিনসপ্রেমী পুরুষদের চিন্তা বাড়ানোর পক্ষে যথেষ্ট। গবেষণার ফলাফলে জানানো হয়েছে, ক্রমাগত টাইট জিনস পরতে থাকলে মূত্রথলির উপর চাপ বৃদ্ধি পায়। ফলত বেড়ে যায় মূত্রনালীর সংক্রমণের আশঙ্কা। এ ছাড়া টাইট জিনস পরার পরিণামে পুরুষদের জননাঙ্গে ফাংগাল ইনফেকশনের সম্ভাবনা যেমন বাড়ে, তেমনই হ্রাস পায় পুরুষদের যৌন ক্ষমতা। কারণ ক্রমাগত টাইট জিনস পরতে থাকলে কমে যায় পুরুষের স্পার্ম কাউন্ট।

গবেষকদলের প্রধান হিলারি জোনস জানাচ্ছেন, ‘টাইট জিনস পরার ফলে পুরুষদের জননাঙ্গের উত্তাপ অস্বাভাবিক রকমের বৃদ্ধি পায়। এই উত্তাপ ক্ষতি ঘটায় স্পার্মের। কমে যায় পুরুষের স্পার্ম কাউন্ট।’ হিলারি আরও জানিয়েছেন, আঁটোসাঁটো জিনস পরিধানকারী প্রতি পাঁচ জন পুরুষের মধ্যে এক জনের শরীরে এই সমস্যা দেখা যায়।

তা হলে কী করণীয়? হিলারির পরামর্শ, পোশাক পরার সময়ে খেয়াল রাখতে হবে, কুঁচকির কাছে যেন কোনও রকম চাপ না পড়ে। জননাঙ্গের কাছে যেন যথেষ্ট হাওয়া খেলতে পারে। তেমনটা হলে আর ভয় থাকবে না কোনও। গবেষণা জানাচ্ছে, টাইট জিনস পরলেই পুরুষরা যৌন ক্ষমতা হারাবেন, এমনটা নয়। তবে নিয়মিত স্কিন টাইট জিনস পরার কিছু না কিছু ক্ষতিকর প্রভাব পুরুষের যৌন জীবনে পড়বেই বলে মত গবেষকদের।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১