বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন জীবন নিয়ে ঝগড়া নয়

news-image

লাইফস্টাইল ডেস্ক : দাম্পত্য জীবনে ঝগড়া হওয়াটা খুব একটা আশ্চর্যের নয়। কিন্তু কী নিয়ে ঝগড়া হচ্ছে, কতক্ষণ সেই ঝগড়ার রেশ চলছে, সেটাই একমাত্র চিন্তার বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, ঝগড়ার বিষয় যদি দম্পতির যৌন জীবন নিয়ে হয়, তাহলেই চিন্তা বেশি।

সমস্যা— যৌন জীবনের নানা ধরণ নিয়ে ঝামেলা হতে পারে। এক আপনার সঙ্গী হয়ত একটু বেশি চাইছেন, আপনার তাতে সায় নেই। হতে পারে উল্টোটাও। এছাড়া, যৌনতার ধরণ, সময় এসব কিছু নিয়েও মাঝে মধ্যে সমস্যা লেগে থাকতে পারে। এর জন্য কথা বন্ধ, এমনকি দরকারি কাজও পণ্ড হয়। অনেক সময়, সুস্থ, স্বাভাবিক সম্পর্কে এর খারাপ প্রভাব পড়ে। পরিবারের অন্য সদস্যদের উপরও এই ঝামেলার খারাপ প্রভাব পড়তে পারে।

সমাধান—‌ সরাসরি সমস্যা নিয়ে কথা বলাটা উচিত। আপনি সঙ্গীর কাছ থেকে ঠিক কি চাইছেন সেটা নিজেরা কথা বলে নিলেই ভাল হয়। তবে বিছানায় বসে আদর করার সময় এই আলোচনা করা উচিত নয়। উত্তেজনার মুহূর্তে ঠাণ্ডা মাথায় আলোচনা করার মত পরিস্থিতি থাকে না। তাই ছুটির দিন, ঠাণ্ডা মাথায় এ নিয়ে আলোচনায় বসুন। তাতে সমাধান আসবে দ্রুত। যদি শারিরীক কোনও সমস্যা থাকে, তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হবে আপনার। এতে লজ্জার কিছু নেই, যা নিয়ে ঝামেল হচ্ছে, সেটা সারাতে যদি চিকিৎসকের সাহায্য দরকার হয়, তাতে যদি কাজ হয়, তাহলে সে রাস্তা নেবেন না কেন!‌

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ