,

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মহিষের গুতোয় এক কৃষক নিহত

cowwবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষাপা মহিষের গুতোয় এক কৃষক নিহত ও অপর একজন কৃষক আহত হয়েছেন।  মঙ্গলবার সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুতমা গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের নাম নূরুল হক-(৫৫)। তিনি গুতমা গ্রামের আঞ্জব আলীর ছেলে। আহতের নাম জালাল মিয়া-(৫০)।
এলাকাবাসী জানান, সকাল ৮টার দিকে ধানি জমিতে কাজ করার সময় হঠাৎ করে  মাধবপুর থেকে আসা একটি ক্ষ্যাপা মহিষ এসে নূরুল হক ও জালাল মিয়াকে শিং দিয়ে গুতো দিলে তারা আহত হয়। পরে মহিষটি পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় নূরুল হককে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত জালাল মিয়াকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে গুনিয়াউক ইউপি চেয়ারম্যান গোলাম সামদানীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মহিষটি এখনো ধরা যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ