বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫টি জিনিস মেনে চলুন আর ভালো থাকুন, সুখে থাকুন

news-image

লাইফস্টাইল ডেস্ক :মানুষ বাঁচতে চায়। মানুষ কেন? যারই প্রাণ আছে, এই পৃথিবীতে সেই বেঁচে থাকতে চায়। কিন্তু মানুষ যে এই পৃথিবীর সবথেকে বুদ্ধিমান প্রাণী। সে শুধু একটু বেঁচে থাকাতেই সন্তুষ্ট হবে কেন? তাঁর চাই অনেক কিছু।

যাকে মোটামুটি এককথায় বলতে গেলে বলতে হয়। সুখ। হ্যাঁ, এই আধুনিকতার যুগে ভালো থাকা বা সুখে থাকা বড় কঠিন কাজ। তাই সুখে কিংবা শান্তিতে থাকার জন্যও রয়েছে কিছু সূত্র।

নিচে দেওয়া হল সেই সূত্রগুলোই। এগুলো পারলে একটু মেনে চলার চেষ্টা করুন। দেখবেন আপনিও দিব্যি সুখে-শান্তিতে বাঁচতে পারবেন।

১) দুশ্চিন্তা করবেন না : আপনি মানুষ। আপনি ভাবতে পারেন। চিন্তা করতে পারেন। কিন্তু অকারণ, দুশ্চিন্তা করতে যাবেন না। তাহলে আপনার আর ভালো থাকা হবে না।

২) বাস্তবকে স্বীকার করতে অভ্যাস করুন : হ্যাঁ, এটা একটু কঠিন কাজই বটে। বাস্তব আমরা বুঝি সকলেই। কিন্তু কখনও কখনও পরিস্থিতির চাপে বাস্তবকে স্বীকার করে নিতে যে আমাদের অনেক অনীহা। এবার থেকে বাস্তবকে স্বীকার করুন।দেখবেন ভালো থাকবেন আপনিও।

৩) নিজের যতটুকু আছে, তাতেই খুশি থাকুন : কখনও ভাবতে যাবেন না, অন্যের এতকিছু আছে। অথচ, আপনার কাছে নেই। আপনার কাছে যতটুকু যা আছে, তাই নিয়েই সন্তুষ্ট থাকুন। আনন্দ পাবেন মনে।

৪) বর্তমানে বাঁচুন : বেঁচে থাকতে গেলে ভালো ভবিষ্যত গড়ে নিতে হবে নিজের জন্য। ঠিক কথা। কিন্তু তা বলে, বর্তমানকে ভুলে গিয়ে শুধুই আগামীর কথা চিন্তা করলে যে আপনার বাঁচাটাই মাটি। একই কথা আপনার অতীত সম্পর্কেও। মনে রাখুন। তবে, সবসময় কচলাবেন না।

৫) এড়িয়ে চলুন আগামীর দিকে : এমন অনেক কিছু আপনার সঙ্গে অন্য মানুষ করবে, যেগুলো করা উচিত নয়। ঠিক। আপনি তাদের এড়িয়ে চলুন। তাহলেই নিজে আনন্দে থাকতে পারবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ