সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে প্রস্তাব কখনও কল্পনা করা হয়নি!

news-image

অনলাইন ডেস্ক : প্রেম বা বিয়ের জন্য প্রথম যখন কেউ প্রপোজ করে, তখন সে অনেক ভেবে-চিন্তে নতুন কিছু করার চেষ্টায় মেতে উঠে। বেশিরভাগ প্রেমিক হাঁটু গেঁড়ে হাতে আংটি নিয়ে ভালবাসার কথা জানায়। কিন্তু ব্যতিক্রমী কিছু করার জন্য মাঝে মাঝে কিছু প্রেমী চেষ্টা করেন। অনেকদিন আগে একবার শোনা গিয়েছিল, সাগরের নিচে ভেসে ভেসে বিয়ে করেছিল এক দম্পতি। এবার এক প্রেমিক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

অস্ট্রেলিয়ার এক নাগরিক তার প্রেমিকাকে নর্দান লাইট কিংবা সুমেরু প্রভার নিচে প্রপোজ করেছেন। নরওয়েতে খুব সহজে এই আলোকচ্ছটার দেখা মেলে না৷ বর্ণিল আলোর খেলা দেখতে চাইলে তীব্র শীতে রাত জেগে অপেক্ষা করতে হয়৷ রাতের বেলা ট্রমসোর আকাশে থাকে রঙিন আলোর খেলা, যার নাম নর্দার্ন লাইটস বা সুমেরু প্রভা৷

আকাশ পরিষ্কার থাকলে মাঝে মাঝে সুমেরু প্রভা দেখা যায়৷ কিন্তু সব সময় নয়৷ সবচেয়ে স্বল্প সময়ের যে আলোকচ্ছটা দেখা যায়, তার স্থায়িত্ব হয় পাঁচ মিনিট৷ তবে আলোর খেলা সারারাত বা আধা ঘণ্টাও স্থায়ী হতে পারে৷

সেই সুমেরু প্রভার নিচে ৩৪ বছর বয়সী ফটোগ্রাফার দালে শার্প এবং তার সহকর্মী কারলে রাসেল ছিলেন। তারা নিজেদের সবচেয়ে প্রিয় সময়টি ক্যামেরায় বন্দী করার জন্য অধির আগ্রহে অপেক্ষা করেছিলেন।

দালে প্রায় ৩০ বার এখানে ভ্রমণ করেছেন। আর তার মনের মাঝে অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে, সে তার ৭ বছরের প্রেমিকাকে একটু ভিন্নভাবে এই আলোর নিচে প্রপোজ করবেন। আর তার এই ভিন্নধর্মী প্রপোজ এখন বিশ্বব্যাপী আলোড়ন তুলেছেন। সূত্রঃ মেট্রো।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন