বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঙালি মেয়েরাই নাকি সবচেয়ে ভাল প্রেমিকা হয়!

news-image

অনলাইন ডেস্ক : বাঙালি কন্যা কেমন হওয়া উচিত? প্রেমিকা যেমন হওয়া উচিত। কেন? আহা কারণ কী আর একটা আছে? দুষ্টু চোখের অমন মিষ্টি হাসি আর কোথায় আছে? যার কালো হরিণ চোখ দেখেছিলেন কবিগুরু। তারই এমনই কিছু গুণ বারবার মুগ্ধ করেছে সমস্ত যুগের প্রেমিককুলকে।
> বঙ্গ নারীর অঙ্গে যদি একবার ওঠে শাড়ি, সেই দৃশ্য যে কোনও পুরুষের মন কাড়তে বাধ্য৷

> বাঙালি মেয়েদের সঙ্গে কথা বলে কখনও ক্লান্তি বোধ করবেন না৷ আর তা বেশ বুদ্ধিদীপ্ত আলোচনাই হবে৷

> ডায়েটের ধারেকাছে দিয়েও যান না অধিকাংশ বাঙালি তনয়া৷ মাছের মাথা থেকে খাসির মাংস কবজি ডুবিয়ে নির্দ্বিধায় খাবে আপনার পাশে বসে৷

> সুন্দর করে যিনি চুল বাঁধেন, তিনি ভাল রাঁধতেও জানেন৷ হ্যাঁ, অধিকাংশ বাঙালি মেয়েরাই দারুণ রাঁধেন৷ আর প্রেম ও পেটের যোগসূত্র সনাতন৷

> বাঙালি মেয়েদের খুশি করতে গেলে কোনও সোনার গয়না কিংবা হিরের দ্যুতির প্রয়োজন নেই৷ একটি মনের মতো বই দিয়ে দিন৷ তাতেই তাঁরা আহ্লাদে আটখানা৷

> বেশিরভাগ ক্ষেত্রেই প্রেমিকের আর্থিক পরিস্থিতিতে খুব একটা কিছু এসে যায় না বাঙালি কনেদের৷

> বাঙালি মেয়ে ভীষণ স্বাধীনচেতা হন৷ তাই অন্যের উপর নির্ভরশীলতা তুলনামূলকভাবে কমই থাকে৷

> বাঙালি মেয়ের সঙ্গে প্রেম করলে আপনার সেরা সময় কাটবে দুর্গা পুজোয়৷ নাকতলা, দেশপ্রিয় পার্ক থেকে কুমোরটুলি সব ঘুরে দেখাবে প্রেমিকাই৷

এ জাতীয় আরও খবর