,

২০১৫ সালেও আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ শুরু হচ্ছে না

india ralবার্তা কক্ষঃজমি অধিগ্রহণ শেষ না হওয়ায় ২০১৫ সালেও আখাউড়া-আগরতলা রেলপথের নির্মাণকাজ শুরু হচ্ছে না। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দুই দিনের বৈঠক শেষে বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশি প্রতিনিধি দলটি।
বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুনীল চন্দ্র পাল জানান, জমি অধিগ্রহণের কাজ শেষ হলেই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ শুরু হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৫৬ কোটি টাকা। এর পুরোটাই বহন করবে ভারত সরকার। আগরতলা থেকে আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। ভারতীয় অংশে নির্মাণ হবে ৫ কিলোমিটার এবং বাংলাদেশ অংশে ১০ কিলোমিটার।
তিনি আরো জানান, আগরতলা অংশে জমি চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাকি রয়েছে জমি অধিগ্রহণ। বাংলাদেশ অংশে জমি চিহ্নিত করনের কাজ এখনও সম্পন্ন হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে আখাউড়া -আগরতলা রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে।
বাংলাদেশর প্রতিনিধি দলে ছিলেন রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুনীল চন্দ্র পাল, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহা পরিচালক (অবকাঠামো) মো: আমজাদ হোসেন, উপ-মুখ্য কর্মকর্তা আব্দুল মমিন, বাংলাদেশ রেলওয়ে (পূর্ব), অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: শহিদুল ইসলাম, উপ-আঞ্চলিক বিষয়ক কর্মকর্তা সুব্রত মৈত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত কর্মকর্তা এ এফ এম জাহিদুল ইসলাম, ড. নাসারুফ হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন