,

বাতাসেই চলবে গাড়ি! ঘণ্টায় সর্বোচ্চ গতি ১১১ কি.মি.

news-image

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক : ভাবুন তো, গাড়ি চলছে, অথচ কালো ধোঁয়া নেই। কার্বন ডাই অক্সাইড, মনো অক্সাইড, হাইড্রো কার্বন বা বেঞ্জিন নয়, গাড়ির বর্জ্য বলতে শুধুই পানি। তাও এতটাই বিশুদ্ধ যে আপনি অনায়াসে পান করতে পারেন। শুনতে কল্প বিজ্ঞানের গল্পের মতো লাগলেও এই নতুন গাড়ি বাণিজ্যিকভাবে বাজারে আনতে যাচ্ছে টয়োটা। এর নাম টয়োটা মিরাই।

পেট্রল বা ডিজেলে নয়, মিরাই চলবে বায়ুমণ্ডলের সবথেকে বেশি পাওয়া যায় যে উপাদানটি, সেই হাইড্রোজেনে। পেট্রল পাম্পে গিয়ে তেলের বদলে ভরে নিতে হবে হাইড্রোজেন। ব্যাস। গাড়ির ভিতরেই হাইড্রোজেন ও অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হবে ও গাড়ি চলতে শুরু করবে। বিক্রিয়ার অবশেষ হয়ে পড়ে থাকবে পানি। তাও বিশুদ্ধ।

নতুন এই গাড়ির গতিবেগ ১১১ মাইল প্রতি ঘণ্টা। একবার ফুল ট্যাঙ্ক গ্যাস ভরলে চলার ক্ষমতা রয়েছে ৩০০ মাইল। মাত্র ৯.৬ সেকেন্ডে এই গাড়ি ০ থেকে ৬২ মাইল গিতবেগ তুলতে সক্ষম। অ্যাক্সিডেন্ট হলেও এই গাড়িতে আগুন লাগার কোনো শঙ্কাই নেই, কারণ এই গাড়িতে তেলের ব্যবহারই নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে