বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কী ভাবে বানাবেন পটেটো চিপস

news-image

লাইফস্টাইল ডেস্ক : সারা পৃথিবীতেই সবচেয়ে জনপ্রিয় স্ন্যাকস বোধহয় পটেটো চিপস। কিন্তু বাজার থেকে পটেটো চিপস কিনলে প্যাকেটের অর্ধেকটা হাওয়া ভরা থাকে। ফলে মন ভরে না খেয়ে। আবার স্বাস্থ্যের জন্যও বিশেষ উপকারি নয়। বাড়িতে বানাতে গেলে ঠিক যেন কেনা চিপসের মতো মুচমুচে হয় না। জেনে নিন কী ভাবে বাড়িতেই বানাবেন স্বাস্থ্যকর, মুচমুচে, সুস্বাদু পটেটো চিপস।

কী কী লাগবে
আলু: ৪টে বড় (একই মাপের)
নুন
লঙ্কা গুঁড়ো
তেল

কী ভাবে বানাবেন
আলু ভাল করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে একদম শুকনো করে মুছে নিন। যেন একটুও জল না লেগে থাকে।
ডিপ ফ্রাই করার জন্য পরিমাণ মতো তেল গরম করুন। একদম ধোঁয়া ওঠা গরম হলে আঁচ কমিয়ে মাঝারি আঁচে নিয়ে আসুন। যদি ধোঁয়া ওঠা তেলে ভাজেন তাহলে চিপস কালো হয়ে যাবে।

এ বার পটেটো স্লাইসারের সাহায্য আলু স্লাইস করে সরাসরি তেলে দিন বা একটা প্লেটে স্লাইস করে সঙ্গে সঙ্গে তেলে ছাড়ুন। একবারে সব আলু দিয়ে দেবেন না। আলু তেলে দেওয়ার পর যতক্ষণ না সিজলিং আওয়াজ বন্ধ হচ্ছে ও তেলের বুদবুদ কাটা কমছে ততক্ষণ বাজতে থাকুন। মাঝে একবার উল্টে দেবেন। হয়ে গেলে ২-৩ সেকেন্ড অপেক্ষা করে চিপস তেল থেকে তুলে কিচেন টাওয়েলে রাখুন যাতে অতিরিক্ত তেল শুষে নেয়।

একটা ছোট বাটিতে পরিমাণ মতো নুন ও লঙ্কা গুঁড়ো নিয়ে সরিয়ে রাখুন। ভাজা চিপসের উপর নুন ও লঙ্কাগুঁড়ো ছড়িয়ে দিন। ঠান্ডা হলে এয়ারটাইট কৌটোয় ভরে রেখে দিন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ