বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদে যাচ্ছে পর্যটক

news-image

অনলাইন ডেস্ক : চাঁদে পর্যটক পাঠানো নিয়ে সচেষ্ট ছিল বেশ কিছু মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। অবশেষে সেক্ষেত্রে সফল হতে চলছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স।
২০১৮ সালের মধ্যেই স্পেসএক্স চাঁদের মাটিতে ২ জন পর্যটককে ঘুরিয়ে নিয়ে আসবে। তবে সেখানে যেতে ইচ্ছুকদের মোটা অঙ্কের টাকা দিতে হবে এ প্রতিষ্ঠানটিকে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এলোন মাস্ক বললেন, ‘২০১৮ সালে চাঁদে পাঠানোর জন্য টিম ঠিক হয়ে গেছে, তারা এরইমধ্যে বিশাল পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন। ’
গেলো ৪৫ বছরের মধ্যে মহাশূন্যের গভীরে পর্যটক প্রেরণ মানব ইতিহাসে বড় ধরণের সংযোজন হয়ে থাকবে বলেও জানান তিনি।
এ বছরের শেষের দিকে নাম প্রকাশ না করা ওই ২ ব্যক্তি স্পেসএক্সের একটি ফ্লাইটে করে প্রথম মহাশূন্যের দিকে উড়াল দেবেন।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা- নাসা এই ভ্রমণকে সম্ভব করতে সর্বাত্মক সহায়তা করছে বলেও জানান মাস্ক।
তবে তিনি এই প্রথম চাঁদের মাটিতে হাঁটতে যাওয়া পর্যটকদের পরিচয় প্রকাশ করেননি। তিনি মজা করে বলেন‘তারা হলিউডের কেউ নন।’
এ পর্যটকরা নিল আর্মস্ট্রংদের মতোই মানবজাতির স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে চাঁদের দেশ ঘুরে আসবেন। ফলে যেকোনো মানুষই এখন চাঁদে যাওয়ার ইচ্ছে বাস্তবায়ন করতে পারবেও বলে বিশ্বাস স্পেসএক্সের।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ