মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ত্বকের অ্যালার্জি দূর করতে কাজে লাগান’ ঘরোয়া পদ্ধতি

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :হিমেল হাওয়া বদলে যাচ্ছে ভ্যাপসা গরমে। একটু বেলা হলে আর বেশি ক্ষণ রোদে দাঁড়ানো যাচ্ছে না। অর্থাৎ গ্রীষ্মকালের পূর্বাভাস। আর গরম মনেই ঘাম। তার সঙ্গে উপরি পাওনা ঘামাচি আর বিভিন্ন ত্বকের অ্যালার্জি।

এই সমস্যা থেকে রেহাই পাওয়ার অবশ্য কিছু ঘরোয়া উপায়ও আছে। আমাদের বাড়ির আশেপাশেই এমন কিছু গাছ আছে যেগুলো ওষুধের মতোই দ্রুত কাজ করে ত্বকের সমস্যা নিয়ন্ত্রণে আনে। কী সেগুলো দেখে নিন:

লেবু : লেবু প্রায় সব বাঙালি বাড়িতেই থাকে। লেবুর অ্যান্টি-ইনফ্লামেটরি গুণ জ্বালাভাব কমায়। ত্বকের যে জায়গায় সমস্যা হচ্ছে সেখানে একটা পাতিলেবুর রস লাগিয়ে দিন।

তুলসী : গ্রামের দিকে এখনও বাড়ির চারপাশে আগাছার মতোই জন্মে থাকে তুলসীগাছ। তাছাড়া বাড়িতে বাড়িতে তুলসীর পুজো করারও রীতি রয়েছে। তুলসীতে ইউজেনল নামে এক ধরনের রাসায়নিক আছে। তুলসীর রস বা তুলসী পাতা ফোটানো জল ওই অংশে লাগান।

পুদিনা : প্রচুর পরিমাণে মেনথল আছে পুদিনাতে। র‌্যাশের উপর পুদিনার রস লাগালে সেই অংশটা খুব ঠাণ্ডা হয়ে যায় এবং আরাম দেয়।

ফলের খোসা : ফল খাওয়ার পর খোসা না ফেলে লাগিয়ে নিতে পারেন অ্যালার্জির উপরে। কলা এবং তরমুজের খোসা অ্যালার্জির জন্য বিশেষ উপকারী।

অ্যালোভেরা : অ্যালোভেরা পাতার মাঝ বরাবর কেটে ভিতরের জেলির মতো অংশটা অ্যালার্জির উপরে ঘষে লাগান। উপকার পাবেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী