বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৃষ্টিহীনদের জন্যে এই প্রথম বাজারে আসছে ব্রেল স্মার্টওয়াচ

news-image

প্রযুক্তি ডেস্ক : হাতঘড়ির সাহায্যেই এবার দুনিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবেন দৃষ্টিহীনরা! দুনিয়ার প্রথম ব্রেল স্মার্টওয়াচের মাধ্যমেই তা সম্ভব হবে। আগামী মার্চেই এমন ‘ঘড়ি’ বাজারে আনছে দক্ষিণ কোরীয় সংস্থা ‘ডট’। এই স্মার্টওয়াচ দিয়ে মেসেঞ্জারের মতো যে কোনও অ্যাপের সাহায্যে কথাবার্তা চালানো যাবে। এমনকী, গুগ্‌ল ম্যাপের সঙ্গে কানেক্ট করে মিলবে রাস্তাঘাটের হদিশও।

কীভাবে কাজ করবে এই ঘড়ি?

‘ডট’ জানিয়েছে, ব্লুটুথের সাহায্যে এই ঘড়ি কানেক্ট করা যাবে যে কোনো স্মার্টফোনের সঙ্গে। ফলে সেই ফোন থেকে মেসেঞ্জারের মতো অ্যাপের সাহায্যে সহজেই মেসেজ ঢুকবে এই ঘড়িতে। এই ঘড়ির উপরে রয়েছে চারটি ব্রেল সেল। প্রতিটিতে ছ’টা করে বল রয়েছে। ওই বলগুলি আসলে ব্রেল-এর এক একটি অক্ষর। এবার ওই বলগুলিই ঘুরিয়ে ফিরিয়ে অপরকে মেসেজ পাঠানো যাবে। কতটা দ্রুতগতিতে তা করা যাবে তাও নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী। ঘড়ির পাশের বাটনগুলি দিয়েও মেসেজ পাঠানো যাবে।

২০১৪ থেকেই এ ধরনের ঘড়ি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল ‘ডট’। প্রাথমিকভাবে আগামী মার্চ থেকে এই স্মার্টওয়াচ বিক্রি হবে লন্ডনের বিভিন্ন দোকানে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরেই এ ধরনের ১ লাখ ঘড়ি তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। ইতিমধ্যেই ২০১৮-র জন্য ৪০ হাজার ঘড়ি তৈরি করে ফেলেছে ‘ডট’।

দৃষ্টিহীনদের জন্য বাজারে আগেই বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস ছিল। তবে তাতে মেসেজ আসত অডিওতে। ফলে তা শোনার জন্য কানে দিতে হত হেডফোন। এমনকী, অনেক সময় প্রকাশ্যেই সেই মেসেজ শুনতে হলে তা আর গোপন থাকত না। তাছাড়া, এ ধরনের ঘড়ির দামও যেমন বেশি তেমনই তা বেশ বড়সড় ও ভারী হত। বিশ্বের ২৮.৫ কোটি দৃষ্টিহীনের মধ্যে মাত্র ৫ শতাংশই এ ধরনের ঘড়ি ব্যবহার করতেন। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ