মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেকফাস্ট’ না করলে হতে পারে শরীরের ৫ মারাত্মক ক্ষতি

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :ওজন ঝরাতে, ফিট থাকতে ডায়েট করছেন। তবে সাবধান! এজন্য খাওয়ার তালিকা থেকে সকালের ব্রেকফাস্টকে ছেঁটে ফেলবেন না। কারণ বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতাতেই লুকিয়ে রয়েছে মারাত্মক বিপদ। ওজন ঝরা, ফিট থাকার বদলে ব্রেকফাস্ট বাদ দেওয়ায় আপনার শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। জেনে নিন-

ডায়াবেটিস
আপনি যদি রোজ ব্রেকফাস্ট বাদ দিতে থাকেন, তাহলে আপনার টাইপ-টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হবে। পরীক্ষা দেখা গেছে, এর ফলে বহু মানুষ হাই ব্রাড সুগারে আক্রান্ত হয়েছেন।

ওজন বৃদ্ধি
ওজন কমার বদলে উল্টে ওজন বেড়ে যাবে। কারণ খিদের পেটে লাঞ্চে আপনি বেশি খাবার খেয়ে ফেলবেন। যা উল্টে আপনার ওজন বাড়িয়ে দেবে।

হৃদরোগ
হেলদি ব্রেকফাস্ট কমিয়ে দেয় হৃদরোগের ঝুঁকি। ব্রেকফাস্ট বাদ দিলে হাইপার টেনশন, ওবেসিটি, হাই ব্রাড সুগার, হাই কোলেস্টেরলের প্রবণতা বাড়ে। যা হৃদরোগের সম্ভাবনা বাড়িয়ে তোলে।

মাইগ্রেন
ব্রেকফাস্ট বাদ দেওয়ার ফল হতে পারে মাইগ্রেন। সেই সঙ্গে আপনার শরীরে পানির ঘাটতি হতে পারে।

মুড সুইং
ব্রেকফাস্ট বাদ দেওয়ার নেগেটিভ প্রভাব পড়বে আপনার মুডে। আপনি খিটখিটে হয়ে উঠবেন। আপনার এনার্জিতে ঘাটতি হবে। অবসাদ ঘিরে ধরবে। কমে আসবে স্মৃতিশক্তি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের