,

ত্বক ও চুলের সমস্যার জন্য অলিভ অয়েল

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :অলিভ অয়েল মূলত রান্নায় ব্যবহার করা হলেও, বর্তমানে তা জায়গা করে নিয়েছে প্রাসাধনীতেও। ইদানিং, অলিভ অয়েল কাজে লাগানো হচ্ছে সাবান তৈরিতেও।

খ্রিস্টপূর্ব প্রায় অষ্টম শতাব্দী থেকে অলিভ গাছের সঙ্গে পরিচিত হয়েছে মানুষ। স্পেনে সব থেকে বেশি পরিমাণে এই গাছ পাওয়া যায়। তার পরেই রয়েছে ইতালি ও গ্রিস। কিন্তু, ব্যবহারের দিক থেকে গ্রিসের নাম রয়েছে একেবারে উপরে। এর কারণ, অলিভ তেলের নানা গুণাগুণ। বৈজ্ঞানিক মতে, এক চামচ অলিভ অয়েলে রয়েছে…
• ১১৯ ক্যালোরি
• ১৩ গ্রাম ফ্যাট
• ১.৯ মিলিগ্রাম ভিটামিন ই
• ৮.১ মাইক্রোগ্রাম ভিটামিন কে
• কার্বোহাইড্রেট, ফাইবার ও প্রোটিন এতে একেবারেই নেই
এ বার দেখে নেওয়া যাক, অলিভ অয়েল ব্যবহারের ফলে ত্বক ও চুলের কী কী উপকার হয়—

১। যাঁদের খুশকির সমস্যা রয়েছে, তাঁরা সপ্তাহে দু’দিন ভাল করে মাথায় এই তেল ম্যাসাজ করুন। তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিলে খুব ভাল ফল পাওয়া যায়।

২। অলিভ অয়েলের সঙ্গে অল্প নারকেল তেল মিশিয়ে চুলের আগা তাতে চুবিয়ে রাখুন। এতে চুল নরম থাকে, এবং ফাটার সম্ভাবনা থাকে না।

৩। অন্য যে কোনও তেলের তুলনায় অলিভ অয়েল খুবই হাল্কা, যে কারণে খুব সহজেই মিশে যায় ত্বকের সঙ্গে। রাতে ঘুমনোর আগে, প্রতি নিয়ত কয়েক ফোঁটা অলিভ অয়েল মুখে ম্যাসাজ করতে পারেন। এতে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকার ফলে তা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। যার ফলে ত্বক অনেক বয়েস পর্যন্ত মসৃণ ও টানটান থাকে।

৪। প্রতি নিয়ত নেলপলিশ ব্যবহারের ফলে নখের দফারফা হতেই পারে। সপ্তাহে এক দিন মিনিট ১৫ নখ ভিজিয়ে রাখুন অলিভ অয়েলে। ফল পাবেন, বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১