সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে আসছে ছেলেদের জন্য নতুন জন্মনিরোধক ‘ভাসালজেল’

news-image

কনট্রাসেপটিভ বা জন্মনিরোধক নিয়ে কথা উঠলেই ছেলেদের জন্য হাতেগোনা অপশন। হয় আপনাকে কনডমের সাহায্য নিতে হবে। অথবা ভ্যাসেকটমি। তাছাড়া আর কোনো উপায়ই নেই। এ নিয়ে ছেলেরা প্রকাশ্যেও বহুবার বলেছেন। এবার বোধহয় সেই ক্ষোভ খানিকটা হলেও মিটতে চলেছে। খুব শিগগিরই বাজারে আসছে ছেলেদের জন্য কনট্রাসেপটিভ জেল। নাম রাখা হচ্ছে ভাসালজেল। ইনজেকশনের মাধ্যমে এই জেল আপনার শরীরে প্রবেশ করানো হবে। যার ফলে স্পার্ম শরীরের ভেতরই ব্লক হয়ে থাকবে। যা আপনাকে ও আপনার সঙ্গীকে দেবে নিশ্চিন্ত যৌনজীবন।

এক সমীক্ষায় দেখা গেছে, এই কনট্রাসেপটিভ জেলটি কোনো পুরুষের শরীরে ইনজেক্ট করা হলে সেমিনাল ফ্লুইড বের হবে। কিন্তু স্পার্ম আটকে থাকবে শরীরের ভেতরই। ইতিমধ্যেই একাধিক পুরুষ হনুমানের উপর ভাসালজেল প্রয়োগ করে দেখেছেন গবেষকরা। সাফল্যও এসেছে। বাঁদরদের প্রজননের মৌসুমে এই জেল প্রয়োগ করা হয় একদল বাঁদরের উপর। এরপর তাদের বেশ কয়েকটি মেয়ে বাঁদরের সঙ্গে ছেড়ে দেয়া হয়। সমীক্ষায় দেখা যায়, ওই মৌসুমে একটিও মেয়ে বাঁদর সন্তান-সম্ভবা হয়নি। ২০১৬ সালে বেশ কিছু খরগোশের উপরও এই জেল পরীক্ষা করা হয়েছিল। সেখানেও সফলতা আসে।

গবেষকদের বিশ্বাস, কয়েক বছরের মধ্যেই মানুষের উপরও এই কনট্রাসেপটিভ জেলটি প্রয়োগ করা সম্ভব হবে। এবং সেখানেও সাফল্য আসবে। আর সত্যিই যদি এমনটা হয়, এটিকে মেডিক্যাল সায়েন্সের এক অভিনব নজির হিসাবে মনে করা হবে।

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী