বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ প্রশ্নে জানুন, সম্পর্ক টিকবে কি না

news-image

লাইফস্টাইল ডেস্ক : সম্পর্কে বিচ্ছেদ ঘটানো খুবই কঠিন সিদ্ধান্ত। মাঝেমধ্যে আমরা অনেক চেষ্টা করে সম্পর্কটা টিকিয়ে রাখি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই সম্পর্ক শেষ পর্যন্ত আদৌ টিকবে কি না? নিজেকে প্রশ্ন করুন। কী প্রশ্ন করবেন? সেই প্রশ্নের একটি তালিকা দিয়েছে আইডিভা।

১. তিনি কি আপনার মতই প্রতিজ্ঞাবদ্ধ?

আপনাদের সম্পর্কটা থমকে গেছে এর কারণ, সঙ্গী আপনার মত সম্পর্কে প্রতিজ্ঞাবদ্ধ নন। এমনটা হলে আপনি জোর করে খুব বেশিদিন সম্পর্কটি টিকিয়ে রাখতে পারবেন না। কারণ, সম্পর্ক তখনই এগিয়ে যায়, যখন দুজনই একই রকম চেষ্টা করে।

২. এ সম্পর্কে আপনি কি সত্যিই সুখী?

হ্যাঁ, উত্থান-পতন প্রতিটি সম্পর্কেরই একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে এ সম্পর্ক আপনাকে কতটুকু সুখী করছে। বাকি জীবনটা আপনি কি এভাবেই কাটিয়ে দিতে চান? এর উত্তরই বলে দেবে, সম্পর্কটি রাখবেন কি না।

৩. আপনারা কি একে অন্যকে অন্ধের মতো বিশ্বাস করেন?

এই কথা অনেকবার শুনলেও সত্যি যে ভালোবাসার ভিত্তি হলো বিশ্বাস। সঙ্গী যদি আপনাকে বিশ্বাস না করে কিংবা আপনি যদি সঙ্গীকে সন্দেহ করেন, তাহলে এ সম্পর্ক কখনোই সুখকর হবে না এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের সম্মুখীন হতেই হবে।

৪. সঙ্গীর সঙ্গে থাকলে আপনি যতটা বদলে যান, সেটা কি আপনার পছন্দ?

এই সম্পর্কে আপনার কি কোনো ব্যক্তিস্বাধীনতা আছে? যদি সঙ্গী সব সময় আপনাকে পরিবর্তনের চেষ্টা করে কিংবা তাঁর মতো হওয়ার জন্য আপনাকে জোর করে, তাহলে বুঝে নিন, এ সম্পর্কে টিকে থাকলে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন।

৫. সম্পর্কে রসায়ন হারিয়ে ফেলেছেন?

শারীরিক সম্পর্ক যেকোনো যুগলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার সঙ্গীর প্রতি আকর্ষণ খুঁজে না পান কিংবা আপনার সঙ্গী যদি আপনার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেন, তাহলে এ সম্পর্ক বেশিদিন টিকবে না।

৬. আপনাদের লক্ষ্য কি একই?

ভবিষ্যতের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য একই কি না দেখুন। আপনাদের দুজনের উদ্দেশ্য যদি আলাদা হয়, তাহলে কোনোভাবেই ভবিষ্যতে আপনারা সুখী হবেন না। কারণ, একজনের লক্ষ্য পূরণ হলে আরেকজন হতাশায় ভুগবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ