সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই কৌশলে জেনে নিন ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করল

news-image

লাইফস্টাইল ডেস্ক :আপনাকেও আপনার কোনও ফেসবুক-বন্ধু আনফ্রেন্ড করে দিতে পারেন। ফেসবুক কিন্তু এ সমস্ত ক্ষেত্রে আপনাকে কোনও নোটিফিকেশন পাঠায় না। তা হলে অজস্র বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করল, তা জানার উপায় কী?
ফেসবুক বন্ধুত্ব তৈরির অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। কিন্তু কখনও কখনও ফেসবুক-বন্ধুত্বও তৈরি করে তিক্ততা। সে ক্ষেত্রে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ। সে রকম ভাবে আপনিও ফেসবুকে কারো অপছন্দের তালিকায় পড়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকেও আপনার

কোনও ফেসবুক-বন্ধু আনফ্রেন্ড করে দিতে পারেন। ফেসবুক কিন্তু এ সমস্ত ক্ষেত্রে আপনাকে কোনও নোটিফিকেশন পাঠায় না। তা হলে অজস্র বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করল, তা জানার উপায় কী? উপায় অতি সহজ। জেনে নিন—

১. গুগল ক্রোম খুলুন।
২. ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান।
৩. ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
৪. পেজ-এর এক দম নীচে ‘গেট মোর এক্সটেনশনস’-এ ক্লিক করুন।
৫. সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড ফাইন্ডার’(‘unfriend finder’)।
৬. সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটির পাশে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে।
৭. এ বার ক্রোম ব্যবহার স্বাভাবিক ভাবে ফেসবুক-এ লগ ইন করুন।
৮. একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্লিক করুন। এই এক্সটেনশন দেখিয়ে দেবে, কে আপনাকে আনফ্রেন্ড করেছেন। এমনকী নতুন কেউ আপনাকে আনফ্রেন্ড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে।
তবে এই এক্সটেনশন কেবল মাত্র গুগল ক্রোমের ডেস্কটপ ভার্সনেই কাজ করবে। মোবাইলে এই কৌশলে এক্সটেনশন অ্যাড করা যাবে না।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি