,

ফিরছে সেই নোকিয়া ৩৩১০!

news-image

অনলাইন ডেস্ক : নোকিয়া ফিরে এসেছে, এটি পুরোনো সংবাদ। নোকিয়ার প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে তাদের অনেক বিখ্যাত হ্যান্ডসেটও আবার বাজারে আসতে পারে, গুজব ছিল এ নিয়েও। দি ইনডিপেনডেন্টের খবর থেকে এখন ধারণা করাই যায়, এ ঘটনা ঘটার সম্ভাবনা ভালোই। মোবাইল ফোনের ইতিহাসের অন্যতম বিখ্যাত হ্যান্ডসেট ‘নোকিয়া ৩৩১০’ আবার বাজারে ছাড়বে নোকিয়া।

জনপ্রিয় এই ফোন উন্মুক্ত হয়েছিল ২০০০ সালে এবং সেই সময়কার অসংখ্য মানুষের মন জয় করেছিল সেটটি। ফোনটির ব্যাটারি লাইফ এবং মজবুত বডি ছিল এককথায় অতুলনীয়।

দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন করে ফিরে আসা এই হ্যান্ডসেটটির দাম হতে যাচ্ছে ৫৯ পাউন্ডের মতো। মনকাড়া ব্যাটারি লাইফ এবং ক্রেতাদের নস্টালজিয়ার জন্য হ্যান্ডসেটটি ফের বাজারে জনপ্রিয়তা পেতে পারে বলে অনেকে বিশ্বাস করছে।

তবে ফোনটির ফিচারগুলো এখনকার সময়ের সঙ্গে মেলাতে গেলে একটু বেশিই হতাশ হতে হবে। কথা বলা আর টেক্সট পাঠানো ছাড়া উল্লেখ করার মতো তেমন কিছুই নেই এই ফোনসেটে। সময় দেখার জন্য ঘড়ি, ক্যালকুলেটর, দশটা রিমাইন্ডার ছাড়াও চারটি গেমস। সেগুলো হলো স্নেক টু, প্যারিস টু, স্পেস ইম্প্যাক্ট ও ব্যানটুমি। এ ছাড়া এই ফোন দিয়ে আর তেমন কিছুই করার উপায় থাকবে না। তবে নোকিয়া ৩৩১০ ঠিক সেই পুরোনো ফিচার নিয়েই ফিরবে, নাকি এতে কিছু সংযোজন-বিয়োজন হবে, তা এখনো পরিষ্কার নয়।

এইচএমডি নামক এক ফিনিশ কোম্পানি বর্তমানে নোকিয়ার ব্র্যান্ডটি ব্যবহার করছে। স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান তৈরি করার পাশাপাশি নোকিয়ার পুরোনো হ্যান্ডসেটগুলো নতুনভাবে তৈরির মাধ্যমে তারা নতুন আঙ্গিকে বাজার তৈরি করার চেষ্টা করছে।

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে নোকিয়া ৩৩১০। এ ছাড়া নোকিয়া ৩, ৫ ও ৬, স্মার্টফোনগুলোও উন্মুক্ত করা হবে একই ইভেন্টে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে