সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রিজে কাঁচা ডিম শরীরের জন্য ক্ষতিকর

news-image

অনলাইন ডেস্ক : সুস্থ সবল দেহের জন্য খাদ্যতালিকায় ডিম অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু সেই কাঁচা ডিম ফ্রিজে রাখলে মারাত্মক ভুল করা হবে। কেননা ডিমের যাবতীয় গুণ চলে যায় ফ্রিজের ঠাণ্ডায়। সেই ডিম খেলে নেতিবাচক প্রভাব পড়ে শরীরে।

সকালে ডিমসিদ্ধ হোক বা দুপুরের খাবারে ঝাল ঝাল ডিমের তরকারি, টিফিনে ডিমের ওমলেট হোক বা এগ চাউমিন- এসব নাম শুনে জিভে জল আসে না, এমন কেউ নেই বললেই চলে। ডিম মানে একটা অন্য ব্যাপার। এটি খেতে যেমন ভালো, শরীরের জন্যও উপকারী। কারণ, শরীরে যাচ্ছে প্রচুর প্রোটিন আর ভিটামিন। বাজার থেকে ডিম আসছে বাড়িতে। তারপর তা ঢুকে যাচ্ছে সোজা ফ্রিজে। দিনের পর দিন কাঁচা ডিম থাকছে ফ্রিজবন্দি।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত একটি ডিমে ১৩টি প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ থাকে। এতে ছয় গ্রাম অত্যন্ত উচ্চমাত্রার প্রোটিন থাকে। ডিম যে কোনও মানুষের খাদ্যাভাসের সুষম আহার বলেই বিবেচিত হয়। কিন্তু ফ্রিজে দিনের পর দিন কাঁচা ডিম রাখার রেওয়াজ ছাড়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, কাঁচা ডিমের মধ্যে থাকা খাদ্যগুণ নষ্ট করে দেয় ফ্রিজের ঠাণ্ডা। ডিমের মধ্যে বেশ কিছু খনিজ পদার্থ থাকে যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো। ফ্রিজের ঠাণ্ডা ওই খনিজ পদার্থকে অকেজো করে দেয়। ডিমের মধ্যে থাকা অ্যাক্টিভ এনজাইম যা ঠাণ্ডায় নষ্ট হয়ে যায়। ঠাণ্ডায় ডিম রাখলে তার মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণের প্রবণতা বাড়ে। সেই ব্যাকটেরিয়া সংক্রমণে টাইফয়েডে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। ঠাণ্ডা ডিমের জন্য গ্যাসট্রোএনটেরেটিস ও ফুড পয়জনিংয়ের প্রবণতা বেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি