বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহজেই বানিয়ে ফেলুন চিকেন বিরিয়ানি

news-image

অনলাইন ডেস্ক : চিকেন বিরিয়ানি বানাতে জটিল কিছু নয়। তবে খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যায় কিন্তু একটু সময় লাগবে।

উপকরণ

মুরগির মাংস রান্নার জন্য- ১টি মুরগি। টকদই আধা কাপ। পেঁয়াজকুচি আধা কাপ। টমেটোকুচি ১টি। আদা ও রসুন বাটা দেড় টেবিল-চামচ করে। বিরিয়ানি মসলা ৩ টেবিল-চামচ (বাজারে পাবেন)। তেল পরিমাণ মতো। লবণ স্বাদ মতো।

পোলাও রান্নার জন্য- চাল আড়াই কাপ। আস্ত জিরা ১ চা-চামচ। লবণ স্বাদ মতো। পানি সাড়ে ৪ কাপ।

আরও লাগবে- কাঁচামরিচ ৫-৬টি। পুদিনাপাতা ১ টেবিল-চামচ। বেরেস্তা ১ মুঠ।

প্রণালি

মুরগির মাংস রান্না- মুরগি ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। হাঁড়িতে তেল গরম করে বাদামি করে পেঁয়াজকুচি ভেজে নিন। পেঁয়াজভাজা হলে টমেটোকুচি দিন। টমেটো গলে গেলে আদা ও রসুন বাটা, ফেটানো টকদই ও বিরিয়ানি মসলা মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংস মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন। মাংস থেকে যা পানি বের হবে, তা দিয়েই মাংস কষান। পানি শুকিয়ে আসলে ঝোলের জন্য মাখামাখা পানি দিন। তেল ছেড়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে হাঁড়ি নামিয়ে রাখুন।

অন্য চুলায় রুটি সেঁকার তাওয়া গরম হতে দিন, যাতে পরে বিরিয়ানি দমে বসানো যায়।

বিরিয়ানি রান্না- হাঁড়িতে তেল গরম করে আস্ত জিরা ফোঁড়ন দিয়ে চাল ভেজে নিন। চালের রং যখন পরিবর্তন হয়ে আসবে তখন পানি ও লবণ মিশিয়ে আঁচ বাড়িয়ে দিন। পানি ফুটে উঠলে আঁচ কিছুটা কমিয়ে ঢাকনা ছাড়াই রান্না করুন। পানি টেনে আসলে চুলা থেকে হাঁড়ি নামিয়ে পোলাওয়ের উপরে কাঁচামরিচ, বেরেস্তা, রান্না করা মুরগির মাংস এবং সবার উপরে পুদিনাপাতা-কুচি ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।

এবার হাঁড়িটি তাওয়ার ওপর বসিয়ে দমে রাখুন ২০ থেকে ২৫ মিনিট। মাঝখানে একবার মাংস ও পোলাও আলতো করে কাঠের খুন্তি অথবা স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে-পাল্টিয়ে দিয়ে আবার দমে রাখুন।

সবশেষে গরম গরম পরিবেশন করুন চিকেন বিরিয়ানি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত