বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আয়ু বাড়াতে হলে কম খান

news-image

 

লাইফস্টাইল ডেস্ক : বেশি দিন বাঁচতে, সুস্থ থাকতে সকলেই চান। বেশি দিন বাঁচতে হলে খাওয়া কমাতে হবে। এই কথাটা হেলায় বলেই থাকি। আর মনে করি যতদিন বাঁচি পেটপুরে খেয়ে বাঁচবো। তবে কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আয়ু বাড়াতে চাইল ক্যালরির পরিমাণ কমাতেই হবে।

ব্রিগহ্যাম ইয়াঙ্গ ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রির অধ্যাপক ও গবেষক জন প্রাইস জানাচ্ছেন, কোষের প্রোটিন উত্পাতনকারী ক্রোমোজোম রাইবোজোম যখন ধীর গতিতে কাজ করে, তখন বয়সের প্রভাবে বুড়িয়ে যাওয়াও ঘটে ধীর গতিতে। রাইবোজোম প্রোটিন উত্পাদনের জন্য কোষের ১০-২০ শতাংশ এনার্জি ব্যবহার করে। আর যখন আমরা কম ক্যালরি গ্রহণ করি, তখন রাইবোজোমের প্রোটিন উত্পাদনও ধীর গতিতে হয়। ফলে রাইবোজোম নিজের ক্ষতিপূরণের জন্যও সময় বেশি পায়। বয়স ধরে রাখার জন্য রাইবোজোমের ক্ষতিপূরণ অত্যন্ত জরুরি।

এই গবেষণার জন্য দু’দল ইঁদুর নিয়ে পরীক্ষা করেন প্রাইস ও তাঁর দলের গবেষকরা। একদলকে প্রচুর পরিমাণ খাবার দেওয়া হয়। অন্যদলকে ৩৫ শতাংশ কম খাবার দেওয়া হয়। যদিও সব রকম পুষ্টির জোগান রাখা হয়। প্রাইস বলেন, ‘‘যখন ক্যালরির পরিমাণ কমিয়ে দেওয়া হয় তখন শরীরে যে রাসায়নিক পরিবর্তন হয় তা বুড়িয়ে যাওয়ার হার কমিয়ে দিতে পারে। গবেষণার সময় যে ইঁদুরদের কম ক্যালরি দেওয়া হয়েছিল তারা অন্যদলের তুলনায় যেমন অসুস্থ কম হয়েছে, তেমনই তাদের এনার্জিও বেড়েছে। তারা বেশি দিন পর্যন্ত সুস্থ ভাবে বেঁচেছে।’’

এই গবেষণার ফল মলিকিউলার অ্যান্ড সেলুলার প্রোটিওমিকস জার্নালে প্রকাশিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ