,

ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিতে প্রবেশ করছে অ্যাপল

news-image

 

অ্যাপল ভক্তরা আইফোনের ওয়্যারলেস চার্জিং সিস্টেমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আর অ্যাপল এবার ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম এ যোগ দিয়ে সেই সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। সোমবার অ্যাপল তাদের এই কনসোর্টিয়াম এ যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অ্যাপলের একজন মুখপাত্র জানান, অ্যাপল ভবিষ্যতে ওয়্যারলেস চার্জিং উন্নয়নে অংশগ্রহণ এবং নতুন নতুন ধারণায় অবদান রাখতে ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামে যোগদান করেছে।

অন্যদিকে, গত সপ্তাহে বিশ্লেষকরা জানিয়েছিলেন, চলতি বছর অ্যাপল তিনটি ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির ফোন উন্মুক্ত করবে। এ ছাড়া বিভিন্ন প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপলের নতুন আইফোনে ওয়্যারলেস চার্জিং থাকবে বলেও গুজব প্রকাশিত হয়েছিল ।

বাজার বিশ্লেষক আইএইচএস টেকনোলজির ভিকি ইউসুফ জানিয়েছেন, মোবাইল ফোন ব্যাবহারকারীদের ১০ জনের মধ্যে নয়জনই তাদের পরবর্তি ফোনে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি আশা করে। তার ধারণা, চলতি বছর ৩৫০ মিলিয়ন ওয়্যারলেস চার্জিং সিস্টেমের ডিভাইস বাজারে আসবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে