,

‘ভ্যালেন্টাইনস ডে’তে প্রিয় মানুষটির জন্য টিপস

news-image

বছর ঘুরে ভ্যালেন্টাইনস ডে’ এসে গেল! কিন্তু মেয়ে দেখলেই আপনার গলা শুকিয়ে আসে? প্রোপোজ করতে গেলে খেই হারিয়ে ফেলেন? তাহলে আপনার জন্যই এই প্রতিবেদন। কীভাবে প্রোপোজ করবেন আপনার মনের মানুষটিকে। জেনে নিন-

১. অভিনয় করবেন না : যাকে ভাল লাগে, তাকে প্রোপোজ করার সময় কখনও অভিনয় করবেন না। পছন্দের মানুষটিকে সুযোগ দিন, আপনার স্বরূপটা দেখে আপনাকে ভালবাসার। একেবারে নিজস্ব স্টাইলে প্রোপোজ করুন। যেভাবে মনের কথা বললে নিজেকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়, সেই পথটিই বেছে নিন।

২. হাঁটু মুড়ে বসে প্রোপোজ: শুনলে মনে হবে এটা খুব পুরনো কোন পন্থা। কিন্তু ওই যে কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। যুগ যুগ ধরে মেয়েদের সামনে তাঁদের গুণমুগ্ধরা হাঁটু মুড়ে বসে প্রোপোজ করেই সাফল্য পেয়েছেন।

৩. ক্যান্ডেল লাইট ডিনার: প্রোপোজ করার অন্যতম সফল উপায় হল, পছন্দের মানুষটিকে কোন ভাল রেস্তরাঁয় নিয়ে গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করান।

৪. সেদিন দু’জনে: পারলে প্রথম যেদিন আপনাদের দু’জনের যেখানে দেখা হয়েছিল, সেখানে প্রিয় মানুষটিকে নিয়ে গিয়ে প্রোপোজ করুন।

৫: রব নে বনা দি জোড়ি: দু’জনে মিলে ১৪ ফেব্রুয়ারি কোন ভাল রোম্যান্টিক সিনেমা দেখতে যান। টাকা-পয়সার ইস্যু থাকলে বাড়িতেই একটা ভাল দেখে সিনেমা দেখার ব্যবস্থা করুন। বিরতিতে নিজের মনের কথাটা আপনার ‘বিশেষ বন্ধু’টিকে বলে ফেলুন।

৬: ও কেন এত সুন্দরী হল: যাকে ভালোবাসেন, তাঁকে মনের কথা বলতে নার্ভাস লাগছে। কুছ পরোয়া নেহি, টি-শার্টেই মনের কথা লিখে প্রিয় মানুষটিতে জানিয়ে দিন। কফি মাগ বা হাতে আঁকা কোন ছবির মাধ্যমেও প্রোপোজ করতে পারেন।

৭: প্রেমের গান: কোন জনপ্রিয় এফএম বা টিভি চ্যানেলের অনুষ্ঠানে ফোন করে মনের মানুষটিকে প্রোপোজ করুন। যাকে প্রোপোজ করতে চান, তাকে আগে থেকে ওই অনুষ্ঠান শুনতে বা দেখতে বলে রাখুন।

৮: উপহারের জুড়ি মেলা ভার: মনের মানুষটিকে তার মনের মতো কোন উপহার দিন। সাধ্যের মধ্যেই দিন না, ক্ষতি নেই। উপহারের বাক্সের মধ্যে নিজের মনের কথাটি লিখে রাখুন।

৯. এক কাপ চায়ে আমি তোমাকে চাই: চায়ে সুন্দরী না ইমপ্রেস হলে কফি তো আছেই। চটপট একটা এসএমএস করে মনের মানুষটির কাছে জানতে চান, আপনার সঙ্গে ভ্যালেন্টাইনস ডে’র বিকেলে কফি খেতে যেতে চায় কি না? উত্তরে যদি ‘হ্যাঁ’ আসে, তাহলে কেল্লা ফতে। কফির কাপ হাতে চলুক আপনাদের আড্ডা।

 

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১