বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২১শে ফেব্রুয়ারি বাংলাদেশ যুক্ত হচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে

news-image

দেড় হাজার জিবিপিএস ব্যান্ডউইথ প্রাপ্তির মাধ্যমে আসছে ২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশ যুক্ত হচ্ছে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে। তুরস্কে আনুষ্ঠানিক উদ্ধোধনের মধ্য দিয়ে চালু হবে সি-মি-উই-ফাইভ কনসোর্টিয়ামের গ্লোবাল অপারেশন।
তবে এখনই এর সুবিধা পাচ্ছেন না গ্রাহক। সি-মি-উই-ফাইভ দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের সংক্ষিপ্ত রূপ। ২০ হাজার কিলোমিটার ক্যাবলে এই কনসোর্টিয়ামে যুক্ত হচ্ছে এশিয়া, ইউরোপ ও মধ্যপাচ্যের ১৭ দেশের ১৯টি টেলিকম অপারেটর। কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে যুক্ত হচ্ছে ঢাকা। এরপর সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্টারনেট সুবিধা পাবে গ্রাহক।
বর্তমানে কক্সবাজার সাবমেরিন ক্যাবল থেকে আসে ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ। দ্বিতীয়টি যুক্ত হলে বাড়তি মিলবে আরো দেড় হাজার জিবিপিএস। এর মাধ্যমে কম দামে ইন্টারনেট সুবিধা পাবে দক্ষিণাঞ্চলের মানুষ।
ল্যান্ডিং স্টেশন থেকে সঞ্চালন লাইন টানার দায়িত্বে বিটিসিএল। ভূর্গভে ক্যাবল টানা দীর্ঘমেয়াদী হওয়ায় আপাতত পাওয়ার গ্রিড কোম্পানির ওভারহেড ক্যাবল ব্যবহার করছে সংস্থাটি। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কায় প্রকল্প সংশ্লিষ্টরা।
২০১৪ সালে সি-মি-উই-ফাইভ কনসোর্টিয়ামে যোগ দেয় বাংলাদেশ। – তথ্যসূত্র : ইনডিপেন্ডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ