,

পশুপাখি কি কবরের আজাব বুঝতে পারে?

news-image

ইসলাম ধর্ম ডেস্ক : নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন: মানুষ মারা যাওয়ার পর কবরে যে আজাব হবে, তা কোনো মানুষ বুঝতে পারে না। তবে পশু-পাখিরা নাকি বুঝতে পারে। এ কথা কতটুকু সত্য?

উত্তর: হ্যাঁ, কথাটি সত্য। মানুষ অনেক কিছু বুঝতে না পারলেও কিছু কিছু মাখলুকাতকে আল্লাহতায়ালা কিছু জিনিস বুঝতে দেন। মাখলুকাতের মধ্যে কেউ কেউ বুঝতে পারে মর্মে বর্ণনা পাওয়া গেছে। কবরে আজাবের বিষয়গুলো পশুজগত অনেকটা বুঝতে পারে। তবে সেই বুঝটা কোন ধরনের বুঝ, সে সম্পর্কে হাদিসে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই।

তারা কি বুঝতে পারে, এটা আল্লাহ সুবহানাহুতায়ালাই সবচেয়ে ভালো জানেন। এ বিষয়টি আমাদের বুঝতে দেওয়া হয়নি। কারণ কবরের আজাব যদি মানুষ সত্যিকারভাবে বুঝতে পারত, তাহলে মানুষের দুনিয়াবি জীবন সম্পূর্ণ বিপন্ন হয়ে যেত, বিষণ্ণ হয়ে যেত। মানুষ এত বেশি চিন্তায় পড়ে যেত যে, তার জীবনযাত্রা অচল হয়ে যেত। এ জন্যই হয়তো আল্লাহ সুবহানাহুতায়ালা মানুষের কাছ থেকে এই ক্ষমতা উঠিয়ে নিয়েছেন।

যেমন, আমরা গুনাহ করলেও গুনাহের ভার কী, এর আকার কী, তার কিছুই আমরা বুঝতে পারি না। কিন্তু সেগুলো তো আমরা বহন করে যাচ্ছি। অনুরূপভাবে কবরের আজাবটাও একই পর্যায়ের। আল্লাহ সুবহানাহুতায়ালা মেহেরবানি করেছেন। তাঁর বান্দারা পার্থিব জীবনটা যাতে করে যাপন করতে পারে, এই জীবনটা যাতে সম্পূর্ণরূপে বিধ্বস্ত না হয়, এ জন্য মেহেরবানি করেছেন, অনুগ্রহ করেছেন যে আল্লাহ সুবহানাহুতায়ালা এটাকে গোপন করে দিয়েছেন।

কিন্তু আল্লাহ মাখলুকাতের মধ্যে কাউকে কাউকে এর কিছু রূপ উপলব্ধি করার ক্ষমতা দিয়েছেন। যতটুকু ক্ষমতা দিয়েছেন, এটা তারাই বুঝতে পারে। তবে এ কথা স্পষ্টভাবে হাদিসের মধ্যে আসেনি যে, তারা আসলে কী বুঝতে পারে। হয়তো কোথাও কোথাও কোনো কবরের আজাবের বিষয়ে তারা বুঝতে পারে। সবটাও বুঝতে পারে কি না, তা হাদিসের মধ্যে স্পষ্টভাবে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১