বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনি জোঁকের কামড় খেয়ে বয়স কমাতে রাজি আছেন তো?

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :বয়স ধরে রাখতে কে না চান বলুন? সুন্দর থাকতে কেউ সালোঁতে ঢুঁ মারেন। কেউ বা আবার স্পা-তে গিয়ে বডি মাসাজ করিয়ে হয়ে উঠেন ফুরফুরে। তবে ভাববেন না যেন এটুকুই যথেষ্ট।

দুনিয়াজোড়া সুন্দরীরা আরও কিছু করেন। কেবলমাত্র প্লাস্টিক সার্জারি বা নিয়মিত ফেসিয়ালের মধ্যে নিজেকে আটকে রাখেন না। সঙ্গে আরও কিছু! যেমন, জোঁকের কামড় খেয়েও চুপ থাকেন বা মৌমাছির বিষও শরীরে ঢুকিয়ে নেন। হ্যাঁ!

যৌবনকে বশে রাখতে এমন ঝুঁকিও নেন তাঁরা। আর কী কী করেন তাঁরা? এক ঝলকে তা দেখে নেওয়া যাক গ্যালারির পাতায়।

বিউটি ম্যাচিংয়ের কথা জানেন কি? সঙ্গীর সঙ্গে পাল্লা দিয়ে কসমেটিক সার্জারিই এখন ট্রেন্ডি। আর এটাই হল বিউটি ম্যাচিং।

এখনও কিছুটা ধোঁয়াশা রইল তো! আসলে কসমেটিক সার্জারির সাহায্যে আপনার জীবনসঙ্গীর মতোই নিজেকে পাল্টে নিন।

তবে এখানে এক জন নন, পাল্টাবেন দু’জনাই। গত ২০১৫-তে খান পনেরো সার্জারি করিয়ে নিজেদের পছন্দের‘বার্বি’আর‘কেন’হয়ে উঠেছেন আমিরশাহির এক যুগল। খরচ হয়েছিল ২০০০০০ পাউন্ড।

বয়সের ছাপ পড়ছে চেখে-মুখে-ঘাড়ে-গলায়? কুছ পরোয়া নেই।আধুনিক চিকিৎসায় সে ছাপও মুছে ফেলতে পারেন এক নিমেষে।

‘নেক্সসে’নামে একটি মেডিক্যাল-গ্রেড টেপ লাগিয়ে নিন আপনার ঘাড়ের ত্বকে। মুহূর্তে গায়েব হবে বলিরেখা। অন্তত সাময়িক ভাবে তো বটেই!

জাপানে এক ধরনের কনট্যাক্ট লেন্স ইদানীং খুব জনপ্রিয় হচ্ছে। বেড়াল চোখের সাধ মেটাতে সে দেশের মানুষজন এখন এই কনট্যাক্ট লেন্স পরা শুরু করেছেন।

কিটি কনট্যাক্ট লেন্স পরে যদিও এতে সংক্রমণ থেকে শুরু করে চিরকালের মতো মারাত্বক ক্ষতি হয়ে যেতে পারে চোখের।

সুন্দরীদের রক্ত চুষে নিচ্ছে অনেকগুলি জোঁক। না! কোনও জঙ্গলে নয়। বিদেশের বহু সালোঁতে এমনটা দেখা যেতেই পারে। এটা আসলে লিচ ট্রিটমেন্ট। প্রাচীন চিকিৎসা শাস্ত্রে জোঁকের সাহায্যে দেহের দূষিত রক্ত বের করার প্রথা ছিল।

তবে আজকাল যেন এই ট্রেন্ড আরও বেড়েছে। রক্ত চোষার সময় জোঁক এক ধরনের এনজাইম বের করে যা ডিটক্স করতে সাহায্য করে।

২২০০০০ পাউন্ডের অস্ত্রোপচার করে বডি মেকওভার করানো হলিউড অভিনেত্রী ডেমি মুর তো বলেন যে এটা নাকি তাঁকে একেবারে নয়া রূপ দিয়েছে।

লিচ ট্রিটমেন্টের নাম শুনেই যদি ঘাবড়ে যান তবে ভ্যাম্পায়ার ফেসিয়ালের কথা জানানো যাক।

এতে আপনার হাত থেকে রক্ত নিয়ে তা মেশিনের সাহায্যে জোরে ঘোরানো হয়।
তাতে রক্ত থেকে প্লাজমা আলাদা হয়ে যায়। এর পর সেই প্লাজমা থেকে প্লেটলেট আলাদা করে তা ফের মুখের ত্বকে ঢোকানো হয়।

আর এর ফল— মুখের বলিরেখা গায়েব বা টানটান ত্বক। এখনও ঘাবড়ে গেলে জেনে রাখুন, রিয়েলিটি স্টার কিম কার্দাশিয়ান প্রায়শই ভ্যাম্পায়ার ফেসিয়াল করিয়ে থাকেন।

ভ্যাম্পায়ার ফেসিয়াল করা ছাড়াও জেনিফার লোপেজ বা ভিক্টোরিয়া বেকহ্যামের মতো সেলিব্রিটি সুন্দরীরা প্লাসেন্টা ফেসিয়াল করান।

ভেড়ার প্লাসেন্টায় এক ধরনের প্রোটিন পাওয়া যায়। ফেসিয়াল করানোর সময় তা মুখে ইনজেক্ট করা হয়।

এতে কোলাজেন উৎপন্ন বন্ধ হয়। আর সঙ্গে সঙ্গে এক ধাক্কায় বয়স কমে যায়।

চোখের তলায় ফোলা ফোলা ভাব। যেন সারা রাত ঘুম হয়নি। এমনটা চেহারা যাতে না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করেন অনেকেই।

একেবারেই ভুল! জাপান ও কোরিয়ায় এ ধরনের না-ঘুমানো চেহারার কদর বাড়ছে। আর তার জন্য মেকআপ না তুলেই ঘুমোতে যাচ্ছেন অনেকেই।

যাতে পর দিন সকালে চেহারায় একটা হ্যাংওভার লুক আসে। হ্যাঁ! এটাই এখন ট্রেন্ডি।

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ক্যামিলা পার্কার বা কেট মিডলটন থেকে শুরু করে অনেকেই
বোটক্সের বদলে মৌমাছির বিষ বা বি ভেনম ফেসিয়াল করান। এতে মুখে একটা ফোলা ভাব আসে। আর দেখায় বেশ কমবয়সী।

লন্ডনের এক প্লাস্টিক সার্জেন তৈরি করেছেন সেলেস্টিয়াল স্পেস ক্রিম। সেটা কী?
ব্রাজিল ও মধ্য আমেরিকার অনেক জায়গায় এক ধরনের বিরল ব্ল্যাক ডায়মন্ড পাউডার মেলে। কথিত আছে, বহু কোটি বছর আগে একটি উল্কা পৃথিবীর বুকে এসে পড়ায় সেখানে নাকি ওই পাউডার তৈরি হয়।

আর তা থেকেই এই ক্রিম তৈরি করেছেন ওই সার্জেন। ছোট্ট সাইজের ৫০ মিলিলিটার একটি জারের দামই ১০৯৫ ডলার। এক বার তা মাখতে শুরু করলেই নাকি আপনি হয়ে উঠবেন চিরনবীন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ