বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর সম্পর্কে ১৬ তথ্য জেনে রাখা উচিত

news-image

অনলাইন ডেস্ক : কথায় বলে, মেয়েদের মন নাকি বোঝা স্বয়ং ঈশ্বরেরও দুঃসাধ্য। সে চেষ্টা করে এসেছেন কবি থেকে শুরু করে গ্ল্যাডিয়েটর- সকলেই। তারপরও কেউ জোরগলায় বলতে পারেননি, তিনি সফল। নারীদের সম্পর্কে জেনে নিন এমনই ১৬ তথ্য।

১. প্রতি ৯০ সেকেন্ডে একজন করে মহিলা অন্তঃসত্ত্বা থাকাকালীন বা সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান।

২. দিনে গড়ে ২০,০০০টি শব্দ উচ্চারণ করেন একজন নারী। পুরুষরা সেখানে ৭,০০০ শব্দ উচ্চারণ করেন।

৩. পৃথিবীর সবথেকে ধনী নারীদের বেশিরভাগই তাঁদের বাবা বা স্বামীর সম্পত্তির উত্তরাধিকারিণী। সেই সম্পত্তি অবশ্য পরে তাঁরা আরও বাড়িয়েছেন নিজগুণে।

৪. প্রাচীন রোমে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে গ্ল্যাডিয়েটরদের ঘাম মাখতেন নারীরা।

৫. রাশিয়ায় পুরুষদের থেকে নারীর সংখ্যা ৯০ লক্ষ বেশি।

৬. গড়ে জীবনের ১টি বছর নারীরা কাটিয়ে দেন কী পোশাক পরবেন, তা ঠিক করতে।

৭. বছরে গড়ে ৩০-৬৪ বার কাঁদেন একজন নারী। একজন পুরুষ? ৬-১৭ বার।

৮. দিনে গড়ে ৬টি করে মিথ্যা কথা বলেন পুরুষরা। নারীরা? তার অর্ধেকেরও কম।

৯. বমি ভাব, কাঁধে ব্যথা বা বদহজম হলো নারীদের প্রধান ব্যামো।

১০. নারীদের হৃদযন্ত্রের গতি পুরুষদের থেকে বেশি।

১১. পুরুষদের তুলনায় নারীদের জিভে টেস্ট বাড-এর সংখ্যা বেশি।

১২. একটি সমীক্ষা বলছে, লম্বা মেয়েদের ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি।

১৩. হৃদরোগে মারা যান পৃথিবীর বেশিরভাগ মহিলা।

১৪. মাত্র ২ শতাংশ নারী নিজেদের ‘‘সুন্দরী’’ বলে দাবি করেন।

১৫. গড়ে মিনিটে ১৯বার পলক পড়ে নারীদের। পুরুষদের? ১১ বার।

১৬. প্রায় ৮০ শতাংশ নারী অন্তর্বাস পরার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ