একাধিক পুরুষের সঙ্গে যৌনতা, প্রজনন ক্ষমতা হারাতে পারেন মহিলারা

news-image

লাইফস্টাইল ডেস্ক :পৃথিবী সত্যিই বদলে গিয়েছে৷ বদলেছে মানুষরের জীবনের চাহিদা৷ যৌনতার চাহিদা৷ একে আর সন্তুষ্ট নয় এই প্রজন্ম৷ তাই বাড়ছে একাধিকের চাহিদা৷ জোগানও রয়েছে ভরপুর৷ মনের চাহিদার কোনও সীমা-পরিসীমা নেই ঠিকই৷ কিন্তু শরীরের চাহিদার অবশ্যই রয়েছে৷ বিশেষ করে মেয়েদের শরীরের চাহিদার৷ এমনটাই বলছেন বিশেষজ্ঞরা৷

গবেষকদের মতে, ১০ জনের বেশি পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া মহিলাদের শরীরের পক্ষে বিপজ্জনক৷ এর ফলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারাতে পারেন তাঁরা৷ একাধিক যৌন সম্পর্ক ডেকে আনতে পারে যৌনাঙ্গের নানা প্রকার সংক্রমণকেও৷ বারবার মূত্রনালীর সংক্রমণের শিকার হতে পারেন তাঁরা৷ সমীক্ষায় দেখা গিয়েছে, একাধিক শয্যাসঙ্গী রয়েছে এমন প্রতি ১০ জন মহিলার মধ্যে তিন জন যৌন সংক্রমণের শিকার হয়ে থাকেন৷ আর এটা তাঁদের বারবার হয়ে থাকে৷

সমস্যা শুধু একাধিক যৌনসঙ্গীতেই নেই, কম বয়সে যৌনতায় লিপ্ত হওয়ার ফলও এক৷ যে মহিলারা অল্প বয়স থেকে যৌন সম্পর্ক গড়ে তোলেন, তাঁদের বেশিরভাগ সময়ই অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দেখা যায়৷ এর ফলে তলপেটে অহরহ ব্যাথাও হয় তাঁদের৷ মূত্রত্যাগ করার সময় অনেকে আবার জ্বালা অনুভব করেন৷ সেই সঙ্গে যৌন সংক্রমণের সম্ভাবনা তো রয়েছেই৷ তাই গবেষকদের মতে, অতিরিক্ত কোনও কিছুই ভাল নয়৷ সঠিক সময়ে পরিমিত যৌনতাই সুস্থতার লক্ষণ৷

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির