,

এক হাজার টাকায় ৪জি স্মার্ট ফোন!

news-image

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক : এবার আরও এক ধামাকা দিতে চলেছে জিও। বহুদিন আগে থেকেই রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেশের সবচেয়ে কমদামি স্মার্টফোন আনার কথা ঘোষণা করেছিল। মনে করা হয়েছিল জিও-র ‘ফ্রি ওয়েলকাম অফার’ শেষ হলেই জানুয়ারিতে বাজারে এই ফোন ছাড়বে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। কিন্তু, তেমনটা হয়নি। জিও সূত্রে খবর ফেব্রুয়ারিতেই বাজারে আসছে ৪জি ভোলটিই প্রযুক্তিতে তৈরি দেশের সবচেয়ে কমদামি ‘স্মার্টফোন’। যার মূল্যও নাকি নির্ধারণ হয়ে গিয়েছে। ১০০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে মিলবে এই ৪জি ভোলটিই-র সুবিধাযুক্ত এই স্মার্টফোন।
কি-প্যাডের সুবিধাযুক্ত একটি সাধারণ ফোন কিনতেই অন্তত ২০০০ টাকা খরচ করতে হয়। ‘ডোকোস বলে একটি দেশি সংস্থা ৮০০ টাকায় সাধারণ কি-প্যাডের ফোন তৈরি করছে বটে কিন্তু, সেগুলির কোনওটিতেই আধুনিক প্রযুক্তি কাজ করে না। সেখানে ‘লাইফ’-এর ৪জি ভোলটিই ফোন হাজার টাকা থেকে দেড় হাজার টাকায় পাওয়া যাওয়াটা বড় ব্যাপার বলেই মনে করছে সাধারণ মানুষ।
জিও সূত্রে খবর, অনলাইনে এই ফোন অর্ডার করতে হবে প্রথমে। এখনও পর্যন্ত যা খবর তাতে জিও-র সাইটেই এই ফোনের অর্ডার করা যাবে। বুকিং-এর জন্য অগ্রিম দিতে হবে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে, খবর ‘ক্যাশ অন ডেলিভারি’-র সুবিধা থাকছে। এখনও সেভাবে ‘লাইফ’-এর এই ৪জি ভোলটিই ফোন অনলাইনে বুকিং-এর জন্য কোনও লিংক দেয়নি রিলায়েন্স। খুব শিগগিরি এর ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে।

১০০০ থেকে ১৫০০ টাকার ৪জি ভোলটিই স্মার্টফোনে কী কী সুবিধা পাওয়া যাচ্ছে দেখে নিন-
১. ডিসপ্লে- ৪.৫ ইঞ্চি
২. প্রসেসর- স্প্রেডট্রাম ৯৮২০
৩. র‌্যাম- ১জিবি
৪. ক্যামেরা- ৮ মেগাপিক্সেল
৫. ওয়াইফাই- থাকবে, সঙ্গে থাকছে হটস্পট-এর সুবিধা
৬. স্টোরেজ- আশা করা যায় ৮জিবি থাকছে।
৭. ব্যাটারি- ৩৫০০ এমএএইচ
৮. ৪জি ভোলটিই- থাকছে
৯. অ্যান্ড্রয়েড ভার্সান- ললিপপ থাকছে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে