বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন অন্তত ১৫ মিনিট হাসুন

news-image

অনলাইন ডেস্ক : হাসতে ভুলে গেছেন? টেনশন, মানুষিক চাপ আপনার হাসি শুষে নিয়েছে? কিন্তু না। এভাবে না থেকে মন খুলে হাসুন। যত পারেন হাসুন। প্রাণ খুলে হাসুন। যত হাসবেন, তত বাড়বে আয়ু। হার্ট থাকবে চাঙ্গা। এমনটাই দাবি বিশেষজ্ঞদের।

জন হপকিন্স ইউনিভার্সিটি মেডিক্যাল স্কুলের সাম্প্রতিক গবেষণা বলছে, হাসলে আয়ু বাড়ে। হার্ট ভাল থাকে। ওজন কমায়। শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজম ভাল হয়। ভাল থাকে ফুসফুস। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়। ব্যথা কমায়। নরওয়ের সাম্প্রতিক গবেষণা বলছে, যাদের সেন্স অফ হিউমার প্রখর, যারা সবসময় আশাবাদী, তারা বাকিদের থেকে ৫৫ শতাংশ বেশি বাঁচেন।

দিনে ১৫ মিনিট হাসুন। ফলে, শরীরে হ্যাপি হরমোনের ক্ষরণ হয়। ডিপ্রেশন কমে। সম্পর্কের উন্নতি হয়। সম্পর্ক ভাল থাকে। মন খুলে হাসলে স্ট্রেস হরমোন কমে। রোগ প্রতিরোধী কোষ এবং সংক্রমণ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়। বেড়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা। শরীরে এন্ডরফিন ক্ষরণে ব্যথা কমে। শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। হার্ট অ্যাটাক, স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। দিনে ১৫ মিনিট হাসিতে প্রায় ৪০ ক্যালোরি বার্ন হয়। বছরে ৩-৪ পাউন্ড হাসতে হাসতে কমে।

বিশেষজ্ঞদের পরামর্শ, জীবনকে অত্যন্ত সিরিয়াসলি নেওয়া চলবে না। অন্যের ওপর চিৎকার চেঁচামেচি নয়, বরং হালকা মুখে হাসি নিয়ে সব বাঁধার মোকাবিলা করা। যখনই দুঃখ, রাগ বা স্ট্রেস বাড়বে, তখনই অতীতের কোনও মজার ঘটনা বা জোকসকে মনে করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সবসময় সেই সব মানুষের চারপাশে থাকুন, যারা হাসতে ভালবাসেন, মজা করতে ভালবাসেন। পোষ্যের সঙ্গে বেশিক্ষণ থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, তারা খেলা করতে ভালবাসে, মজা পছন্দ করে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত