স্ত্রীর ঘ্যানঘেনে সামলান চার ভাবে

news-image

 

লাইফস্টাইল ডেস্ক : স্ত্রী ঘ্যানঘেনে হয়ে গিয়েছেন। সারাদিন নাকি খুঁটিনাটি ব্যাপার নিয়ে অভিযোগ করে চলেন। পুরুষরা প্রায়শই এমন অভিযোগ করে থাকেন। কেউ চেঁচামেচি করে ঝগড়া করেন। কেউ আবার মুখ বুজে সহ্য করে নেন। তবে যেভাবেই এই সমস্যার মোকাবিলা করুন না কেন, মানসিক চাপ তো বাড়েই। কীভাবে সমস্যা মেটাবেন, জেনে নিন।

‌❏‌ প্রথমে শুনুন। ভেবে দেখুন তো ঠিক কোন কোন জায়গায় তাঁর অভিযোগ। সেই ভুলগুলো কি আপনার পক্ষে শুধরে নেওয়া সম্ভব?‌ যদি পারেন এবং সেই অভিযোগ যদি ন্যায্য হয় তাহলে ভুল শুধরে নেওয়াই ভাল। তাতে আপনার এবং সম্পর্কের লাভ।

❏‌ পাল্টা বোঝান। বলুন, দোষত্রুটি নিয়েই মানুষ। সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়। ঘ্যানঘ্যান করে বা অভিযোগ করে কোনও লাভ হয় না।

❏‌ স্ত্রী বা প্রেমিকা কাদের সঙ্গে মেলামেশা করেন, সেটা খেয়াল করুন। তাঁর বন্ধুরাও কি এভাবেই সব সময় একে অপরের ওপরে দোষারোপ করেন?‌ তা হলে কিন্তু ব্যাপারটা ক্ষতিকর।

❏‌ নিজেকেও শান্ত রাখুন। জানবেন, সমালোচনা জীবনের অঙ্গ। তার জন্য নিজেকে মানসিক কষ্ট দেবেন না। ‌‌‌

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির