,

দুই হাজার বছরের প্রাচীন সেক্স টয় এবার সর্বসমক্ষে

news-image

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক : বিশ্ব আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে যৌনতা সম্পর্কে সমস্ত ধারণা। বিশ্ববাজারে সেক্স টয়ের চাহিদাও রমরমিয়ে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই সেক্স টয় কি সত্যিই আধুনিক বিশ্বের আবিষ্কার? সম্প্রতি একটি গবেষণায় উঠে আসা তথ্য এবং প্রমাণ কিন্তু সেই দাবি নস্যাৎ করে দিচ্ছে।

সম্প্রতি, সেক্স টয়ের দু’টি ছবি প্রকাশ করেছেন চিনের একদল গবেষক। তাঁরা জানিয়েছেন, ব্রোঞ্জের তৈরি এই সেক্স টয়গুলি প্রায় ২০০০ বছরের পুরনো। গবেষকদের দাবি, এইগুলি হান আমলের। আর এইগুলিই সবথেকে প্রাচীন সেক্স টয় বলে মনে করছেন গবেষকরা।

এই সেক্স টয়গুলির একটি ২০০৯-এ চিনের সাংহাইয়ের জিয়াংসু প্রদেশের একটি প্রাচীন কবর থেকে উদ্ধার করা হয়েছে। অন্য একটি সেক্স টয় ২০১২-তে উদ্ধার হয়েছে পশ্চিম জিয়াংসুর জুয়ি থেকে। এগুলিকে এতদিন ইজেং শহরের একটি মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছিল। তবে তা সাধারণ মানুষের সামনে আনা হয়নি।

তবে এই বছরেই সান ফ্রান্সিসকোর এশিয়ান আর্টস মিউজিয়ামে এই সেক্স টয়গুলি সাধারণ মানুষের সামনে প্রদর্শন করা হবে। শুধু তাই নয়, এই প্রদর্শনীতে থাকবে হান সাম্রাজ্যের আরও ১৬০টি শিল্পকর্ম। এই প্রদর্শনীর নাম দেওয়া ‘টুম্ব ট্রেসারস’। সুত্র-এবেলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে