,

আমরা মাছ পছন্দ করি কেন?

news-image

অনলাইন ডেস্ক : বাংলা বলতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গকেই বোঝানো হয়। নদী, পুকুর, খাল-বিল, সাগর কোনো কিছুরই কমতি নেই এই দুই বাংলায়। এজন্য এ অঞ্চলে মাছের কোনো অভাব নেই। এজন্যই হয়তো বলা হয় মাছে ভাবে বাঙালি। সমাজবিজ্ঞানিদের মতে, অভ্যাস ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িত। তাইতো বাঙালিদের মাছ খাওয়া চাই-ই-চাই। এটা বাঙালি সমাজের সংস্কৃতি।

বাংলায় মিঠা পানির নানা ধরনের মাছ তো পাওয়া যায়। এছাড়া নানা ধরনের সামুদ্রিক মাছও পাওয়া যায়। বর্ষাকালে জেলেদের জালে মাছ কিছুটা কম ধরা পড়ে। বছরের অন্যান্য সময় মাছের প্রাপ্তি বেশ ভালোই থাকে। তবে মাছের চাহিদা মেটাতে বর্তমানে মাছ চাষও করা হচ্ছে। বাঙালি জেনে না জেনে মাছ খাচ্ছে। সে যাই হোক বাঙালির মৎস্য প্রেমের তো কিছু কারণ রয়েছে। আসুন তা জেনেই নেই।

মাংসের চেয়ে মাছ শরীরের জন্য বেশি উপকারি। মাছ প্রোটিনের অন্যতম প্রধান উৎস। মাছ থাকা ভিটামিন ডি এবং অ্যান্টি-ডিপ্রেসেন্ট শরীরের জন্য বেশ ভালো। এছাড়া ওমেগা-৩ ফ্যাচি এসিড ত্বক ও চুল ভালো রাখে। তাই চিকিৎসকরা বেশি বেশি মাছ খাওয়ার পরামর্শ দেন। তবে বাঙিালি কিন্তু এসব না জেনে খায়।

বাঙালি না জেনে মাছ খেলেও এটা মস্কিষ্ক উন্নত করে। স্মৃতি শক্তি বাড়াতে সাহায্য করে।
নিরাপদ প্রোটিনের উৎস হিসেবে পরিচিত মাছ। দৈনিক প্রোটিনের চাহিদা মেটাতে মাংসের চেয়ে মাছ অনেক বেশি স্বাস্থ্যসম্মত। এটা কিডনি ভালো রাখে। আর বাঙালির মৎস্য প্রেমের কারণে বাঙালি স্বাস্থ্য বেশ ভালো।

মাছের সহজলভ্যতা এবং ইচ্ছা মতো কেনা যায় বলেই বাঙালির মাছ প্রীতি বেশি। বাজারে সামুদ্রিক মাছ যেমন, রূপচাঁদা, চিংড়ি, পাবদা, চিতলের পাশাপাশি মিঠা পানির মাছ রুই, কাতলা, কৈ, তেলাপিয়া, শিঙি, মাগুর, ট্যাংরা, কাজুলি, পুটিসহ রয়েছে হরেক রকম মাছ। বাঙালির প্রিয় সেই ইলিশ। তবে এতো মাছের ভিড়ে কেউ চাইলেই পছন্দ মতো বেছে নেওয়ার সুযোগও আছে।

মাংসের চর্বি শরীরের জন্য খারাপ হলেও মাছের তেল রক্তের ক্ষতিকারক কোলেস্টেরল কমায়। ফলে রক্তনালিতে চর্বি জমতে পারে না। যা হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকিও কমায়।

একই মাছ দিয়ে নানা পদ রান্না করে খাওয়া যায়। মাছ ভাপা, ভুনা, ভাজি বা ঝোল যেভাবে চায় খেতে পারেন। আবার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টও রান্না করে খেতে পারেন।

ঐতিহ্যগত ভাবে বাঙালির বিভিন্ন অনুষ্ঠানেও খাদ্য তালিকায় মাছের নানা পদ রাখা হয়। এছাড়া বিয়ের সময়ও মাছের ব্যবহার আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে