বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ার নতুন হৃদয়হরণী তিনি

news-image

অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় কাউকে তুলতে যেমন সময় লাগে না, কাউকে মাটিতে নামিয়ে আনতেও খুব কসরত করতে হয় না। বিখ্যাত কারও একটি আপত্তিকর ছবি যেমন মুহূর্তে ভাইরাল হয়ে তার সবকিছু ওলট-পালট করে দিতে পারে।

আবার কারও ইতিবাচক একটি কাজ ভাইরাল হয়ে তাকে রাতারাতি সেলিব্রেটি করে দিতে পারে। কখন যে সোশ্যাল মিডিয়া কাকে নিয়ে উত্তাল হয়ে ওঠে তা বলা মুশকিল।

এবার বোধহয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা খুঁজে পেয়েছেন তাদের নতুন হৃদয়হরণীকে। এক সুন্দরী তরুণীর পেছনে ছুটছে এখন সোশ্যাল মিডিয়ার প্রেম।

নাম তার মোমিনা মুস্তেশান। পাকিস্তানী নাগরিক। দিন কয়েক আগে প্রখ্যাত গায়ক রাহাত ফতেহ আলি খানের সঙ্গে তিনি উপস্থিত হয়েছিলেন কোক স্টুডিওতে। রাহাতের সঙ্গে তিনিও মিলিয়েছিলেন গলা। খ্যাতনামা ওস্তাদের সঙ্গে গায়কীতে সমানে সমানে পাল্লা দিয়ে যান এই তরুণী গায়িকা। তার পারফরম্যান্সে মু‌গ্ধ হয়ে যান সকলে।

কিন্তু সেই মুগ্ধতার মাত্রা যে ঠিক কতখানি তা টের পাওয়া যায় অনুষ্ঠানটি সম্প্রচারের দিন কয়েকের মধ্যেই। সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে মোমিনাকে নিয়ে। দেখা যায়, তিনি মন জিতে নিয়েছেন ছোটবড় সকলেরই। কিন্তু কী এমন রয়েছে এই তরু‌ণীর মধ্যে যাতে ঘায়েল হচ্ছেন সকলে! নিখাঁদ কণ্ঠ তো তার বড় সম্বল বটেই। কিন্তু সেটাই সব নয়। সেইসঙ্গে অসম্ভব সুন্দরীও তিনি। সারল্যে পরিপূর্ণ মোমিনার মু্খশ্রী। চোখদু’টিতে রয়েছে অতল গভীরতা। ঠোঁটে সবসময় লেগে আছে মনকাড়া হাসি। এই সবকিছুর সম্মিলনে তিনি জয় করে নিয়েছেন সকলের মন।

মোমিনা যে শুধু‌ প্রাকৃতিক সৌন্দর্য আর অনুপম কণ্ঠের অধিকারী, তাই নয়, পাশাপাশি তিনি একজন গীতিকার, ইঞ্জিনিয়ার এবং গণিতবিদও।

এত অল্প বয়সেই যে সুনাম আর খ্যাতি অর্জন করেছেন মোমিনা তাতে তিনি লম্বা রেসের ঘোড়া বলেই মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ