মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখের হাসিতেই হয়ে যায় অনেক কিছু!

news-image

লাইফস্টাইল ডেস্ক: আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে আপনার দেয়া একাট জিনিস যে কারো মনে ভালোলাগার সৃষ্টি করবে। দেবে প্রশান্তি ছোয়া। আপনাকে যে অপছন্দ করে তার পছন্দের মানুষ হবার প্রথম ধাপ ও এটা। কি বুঝতে পারছেন না? সেই অমূল্য জিনিসটা আর কিছুই না, সেটা হচ্ছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসি।

না বলুন হাসি মুখে: জীবনের নানা ক্ষেত্রে না বলাটাও খুব প্রয়োজন হয়ে দাড়ায়। অনেক সময় আসে যখন চরম বিরক্তির সম্মুখীন হতে হয়। কখনো তা অফিসে বা কখনো বন্ধুত্বের আড্ডায়। যে স্থানেই হোক, এক চিলতে হাসি নিয়েই না বলুন, বলুন আপনার বিরক্তির কথা। দেখবেন কাজে দিবে। এই একই কথা যদি রাগ করে বলেন হোক তা অফিসে বা বন্ধুদের আড্ডায় তবে আপনি সবার কাছে অপছন্দের মানুষ হয়ে যেতে পারেন। তাই না বা বিরক্তির কথা রাগ করে নয়, মুখে ছোট একটা হাসি রেখে বলেন।

গৃহে আনে সুখ: ব্যস্ত একঘেয়ে জীবনের ছাপ আমাদের গৃহে ও পড়ে। নানা দুশ্চিতায় কপালের ভাজ নিয়ে ঘর থেকে বের হই আবার নতুন কোনো দুশ্চিতা নিয়ে ঘরে ফিরি। তেমনিভাবে যারা ঘরে থাকেন, ঘরের কাজ নিয়ে হাসি মুখে কারো সঙ্গে কথা বলা হয়ে উঠে না। অফিসে যাওয়ার আগে, অফিস থেকে ফিরে দরজায় দাড়িয়ে দুই পক্ষই হাসিমুখে বিদায় দিয়েই দেখুন, সম্পর্কটা এক নিমিষে কেমন সতেজ হয়ে যাবে। সন্তান বিরক্ত করছে, রাগ না করে হাসি মুখে বুঝিয়ে বলুন, কাজে দিবে। আর সন্তান ও শিখবে সব কাজ রাগ দিয়ে না হলেও হাসি মুখে অনেক কিছু জয় করা যায়।

সুস্থতার জন্য হাসি: হাসি শরীর ও মনের জন্য খুব উপকারী। হাসিখুশি মানুষ শরীর ও মনের রোগ থেকে খুব সহজেই আরোগ্য লাভ করতে পারে। প্রতিদিন কমপক্ষে ৫ মিনিট হাসলে তা শরীরের জন্য অনেক উপকারী। হাসি মনকে প্রাণবন্ত রাখে, কাজে দেয় উদ্যম।

বন্ধুত্বের প্রতীক: হাসির মধ্যে খেলা করে তারুণ্য, আর তারুণ্য মানেই বন্ধুত্ব। হাসি হল সেই বন্ধুত্বের প্রতীক। ধরুন, আপনার তেমন কোনো বন্ধু নেই, কারণটা কি আপনি কারো বন্ধু হবার যোগ্য না? না, তা নয়। হয়তো আপনি চুপচাপ, কম কথা বলেন আর আপনি হাসি খুশি ভাবে মিশতে পারেন না। কম কথা বলা দোষের না, কিন্তু সবার প্রিয় হবার জন্য যে এক চিলতে হাসি ঠোটেঁর কোণে থাকা চাই।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী