টিভির বাজারও দখলে নিচ্ছে ফেসবুক

news-image

অনলাইন ডেস্ক : শিগগিরই টেলিভিশনের জায়গা দখল করতে যাচ্ছে ফেসবুক। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি অ্যাপল টিভির মতো একটি ভিডিও অ্যাপ তৈরি করছে, যা টেলিভিশনের মতোই মানসম্পন্ন হবে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ম্যাশাবল আজ বুধবার এ খবর জানিয়েছে।

গত বছর ফেসবুক লাইভ ভিডিও সংযুক্ত করেছে। এটি দীর্ঘস্থায়ীভাবে স্থান দখলের জন্য কোম্পানিটি এই নতুন অ্যাপ চালু করতে যাচ্ছে। অ্যাপটি চালুর আগেই ফেসবুক কর্তৃপক্ষ এখন থেকে কনটেন্ট (আধেয়) তৈরির জন্য বিভিন্ন স্টুডিওর সঙ্গে চুক্তির চেষ্টা চালাচ্ছে।

খবরে বলা হয়, অ্যাপটির লক্ষ্য দীর্ঘস্থায়ী এবং এর মাধ্যমে অবশ্যই বিজ্ঞাপন রাজস্ব বৃদ্ধি পাবে। পাশাপাশি এটি বিজ্ঞাপনের একটি নতুন প্ল্যাটফর্ম হবে এই অ্যাপ। এ ছাড়া কোম্পানিকে নতুন বিজ্ঞাপনের বাজারে প্রবেশ করতে সাহায্য করবে অ্যাপটি।

টিভির অ্যাপটি কবে চালু হতে যাচ্ছে তা পরিষ্কার নয়। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে গত গ্রীষ্মে যখন ফেসবুক নতুন ভিডিও যুক্ত করে, তখন থেকেই এই অ্যাপের কাজ শুরু হয়। এ ছাড়া গত সপ্তাহেই ফেসবুক কর্তৃপক্ষ নিউজ ফিড আপডেট করেছে।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার