বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বসন্তের দাগ দূর করার সহজ ‍উপায়

news-image

অনলাইন ডেস্ক : শীতে অনেকেরই গায়ে, মুখে কালো কালো দাগ হয়ে যায়। যা নির্মূল করতে বেশ বেগ পেতে হয়।

আজকাল অবশ্য অনেক ওষুধ বেরিয়েছে। আস্তে আস্তে দাগ মিলিয়েও যায়। কিন্তু জানেন কী আপনার ঘরেই এমন অনেক জিনিস আছে, যা পক্সের দাগ সারাতে সাহায্য করে। চট করে দেখে নিন…

১. প্রথমেই তালিকায় আছে মধু। প্রাকৃতিক ময়েশচারাইজার রয়েছে মধুতে। আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি যে কোনওরকম দাগছোপ তুলতে মধুর জুড়ি নেই। সঙ্গে একটু ওটসও রাখুন। ওটস আর মধুর পেস্ট বানিয়ে পক্সের দাগের উপর লাগান। হাল্কা করে জায়গা ঘষে নিন। ব্যস আধ ঘণ্টা আর ওদিকে তাকাবেন না। আধঘণ্টা পর জল দিয়ে ধুয়ে নিন।

২. বাড়িতে পাতিলেবু থাকে নিশ্চয়ই। তুলোর মধ্যে অল্প পরিমাণে লেবুর রস নিন। যেখানে পক্সের দাগ রয়েছে লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখেই ধুয়ে ফেলুন।

৩. ডাবের জলে প্রচুর মিনারেল রয়েছে। সরাসরিই দাগের উপর লাগিয়ে নিন। হাতেনাতে ফল পাবেন।

৪. অ্যালোভেরা জেল। নাম শুনেই আবার দোকানে ছুটবেন না যেন। ওসবে কাজ হবে না। অ্যালোভেরা পাতা কেটে জেল বের করুন। পক্সের দাগে লাগিয়ে হাল্কা ঘষুন। যতক্ষণ না শুকোচ্ছে, থাক। দিনে ২-৩ বার এই জেল লাগান।

৫. বিশুদ্ধ নারকেল তেলও পক্সের দাগ সারাতে বেশ উপকারি। দিনে ৩-৪ বার দাগের উপর লাগান। হাল্কা ম্যাসাজ করে নিন। উপকার পাবেন।

৬. ব্রাউন সুগারও (মাদক ভেবে ভুল করবেন না) কিন্তু এক্ষেত্রে অব্যর্থ। পেঁপে, ব্রাউন সুগার এবং দুধের মিশ্রন তৈরি করে দাগের উপর লাগান। হালকা টান ধরলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ