সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁচির সঙ্গে ঘণ্টায় ১০০ মাইল বেগে ধেয়ে আসে সর্দির জীবাণু!

news-image

অনলাইন ডেস্ক : আবহাওয়া পরিবর্তনের সময় অনেকেই সর্দি-কাশিতে ভোগেন। বিশেষ করে, গ্রীষ্মে যথেষ্ট গরম না পড়লে অথবা শীতকালে তাপমান তেমন না নামলে চট করে এই রোগ দেখা দেয়। সর্দি অত্যন্ত ছোঁয়াচে অসুখ, বাড়িতে কেউ সর্দিতে আক্রান্ত হলে পরিবারের অন্য সদস্যরাও একে একে ভুগতে শুরু করেন। এ ধরনের রোগ সম্পর্কে পাঁচটি তথ্য পাঠকদের জন্য তুলে ধরা হলো।

১) সাধারণত প্রাপ্তবয়স্করা বছরে ৩-৪ বার আর নাবালকরা বছরে ৬-১০ বার সর্দি-কাশিতে ভোগেন।

২) ২০০-র বেশি ভাইরাস থেকে সর্দি হতে পারে। এর মধ্যে সবচেয়ে সাধারণ ভাইরাসদের বলা হয় হিউম্যান রাইনোভাইরাসেস (এইচআরভি)। এর মাধ্যমেই ৪০ শতাংশ ক্ষেত্রে যে কোনো রকম সর্দি লাগে। মাত্র একদিনে এই ভাইরাস ১.৬ কোটি সন্তান উৎপাদন করতে সক্ষম।

৩) সংক্রামিত স্থান স্পর্শ করার পরে নাক বা চোখ ছুঁলে সর্দি লাগে। তুলনায় মুখ দিয়ে সর্দির ভাইরাস শরীরে ঢোকে কম। সর্দিতে আক্রান্ত কেউ হাঁচলে বা কাশলে, তার শরীর থেকে বের হওয়া সংক্রামিত তরলের অতি ক্ষুদ্র ফোঁটা হাওয়ায় ভাসে। নিঃশ্বাস নেওয়ার সময় কোনোভাবে সেই বাতাস নাক দিয়ে টেনে নিলে সর্দি অবধারিত।

৪) প্রতি সেকেন্ডে মানুষের প্রশ্বাস ৪.৫ ফিট অতিক্রম করে। হাঁচলে বাতাসে ঘণ্টায় ১০০ মাইল বেগে ছুটে চলে সংক্রামিত তরলের ছোট্ট ফোঁটা। হাঁচি থেকে বের হওয়া সেই ফোঁটাগুলো ৬ ফিট দূরত্ব পর্যন্ত ছড়িয়ে পড়ে।

৫) প্রচলিত ধারণায়, ভিটামিন সি সর্দি সারায়। তবে স্মিথসোনিয়ান পত্রিকা জানাচ্ছে, প্রতিদিন ০.২ গ্রাম ভিটামিন সি খেলে সর্দির মেয়াদ দু’-এক দিন অবধি কমে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি