ফর্সা মেয়েদের স্তন ক্যান্সারের সম্ভাবনা বেশি
লাইফস্টাইল ডেস্ক : সম্প্রতি নতুন এক গবেষণার দ্বারা জানা গেছে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় ফর্সা মেয়েদের ক্ষেত্রে৷ এর পাশাপাশি গবেষকরা আরও জানিয়েছেন, ক্যানসারের ক্ষেত্রে মেয়ের জীবনযাপন, খাবারের অভ্যাস ও সেই সঙ্গে মেয়ের কতগুলি সন্তান আছে তার ওপরেও অনেকাংশ নির্ভর করে৷
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষকদল এই গবেষণাটি পরিচালনা করেন৷ ‘ব্রিটিশ জার্নাল অব ক্যানসার’-এটি প্রকাশিত হয়। এই গবেষমায় দেখা গেছে যে, যেসব মেয়েদের গায়ের রঙ শ্যামবর্ণ তারা অন্যান্য মেয়েদের তুলনায় ১৫ শতাংশ কম স্তন ক্যানসারের ঝুঁকিতে থাকে৷ সেই সঙ্গে যেসব মেয়েদের সন্তানের সংখ্যা বেশি এবং যেসব মেয়েরা দীর্ঘদিন ধরে তাদের স্তন পান করিয়েছেন তাদের ক্ষেত্রেও এই মরণ রোগের সম্ভাবনা অনেকটাই কম বলে জানা গেছে এই গবেষণায়৷
প্রধান গবেষক তোরাল গাথানি জানিয়েছেন, ‘সব নারীদের স্তন ক্যানসারের রিস্ক ফ্যাক্টরগুলো জানা উচিত৷ ওবেসিটি, অতিরিক্ত অ্যালকোহল পান স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে৷ তাই মেয়েরা এই বিষয়ে নিয়ন্ত্রণ রাখলেই স্তন ক্যানসারের হাত থেকে রেহাই পেতে পারেন৷’
তবে স্তন ক্যানসারের ব্যাপারে সবসময় একদিকেই লক্ষ্য রাখতে হবে৷ স্তনের যেকোনো ধরনের পরিবর্তন বা ত্বকের পরিবর্তন দেখলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷ যত দ্রুত সমস্যা বুঝবেন তত তাড়াতাড়ি ব্যবস্থা নিলেও এই রোগ সহজেই সমাধান করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।











