বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক করবেন

news-image

অনলাইন ডেস্ক : দিনের বেশিরভাগ সময় মানুষ কর্মক্ষেত্রে কাটায়৷ তাই সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা জরুরি৷ সেটা না হলে কর্মময় জীবন হয়ে উঠতে পারে যন্ত্রণাময়৷

কিভাবে বজায় থাকবে সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক-

কথাবার্তা
সহকর্মী বলে যে তার সঙ্গে কথা বা গল্প করা যাবে না, তা নয়৷ কাজের ফাঁকে মাঝে মধ্যে তাদের সঙ্গে একটু-আধটু গল্প করুন, ব্যক্তিগত টুকটাক কথাবার্তা বলুন৷ মাঝে মাঝে একসঙ্গে দুপুরে খেতে যান৷ এতে করে একে-অপরকে ভালোভাবে বুঝতে পারবেন এবং প্রয়োজনে সহযোগিতা পাওয়ার সম্ভাবনাও থাকবে বেশি৷

অন্যের মতামতকে গুরুত্ব দিন
কাজের ক্ষেত্রে মাঝে মধ্যে সহকর্মীদের মতামত নিন, তাদের বুঝতে দিন যে আপনি তার মতামত বা পরামর্শকে যথেষ্ট গরুত্ব দিন৷ এক্ষেত্রে বয়স বা অভিজ্ঞতা, অর্থাৎ তরুণ বা প্রবীণ যেন কোনো বাঁধা না হয়৷
সমস্যার কথা

শারীরিক বা পারিবারিক সমস্যার কথা সহকর্মীদের সঙ্গে বেশি না বলাই ভালো৷ এতে অনেকে মনে করতে পারেন, আপনি সহানুভূতি বা বাড়তি সুবিধা পেতে চান৷ তাছাড়া সমস্যার কথা সুন্দর পরিবেশকে খানিকটা হলেও নষ্ট করে৷ তাই যতটা সম্ভব হাসিখুশি থাকুন৷ তবে কারো সাহায্যের প্রয়োজন হলে এগিয়ে যেতে দ্বিধা করবেন না৷ এ সব পরামর্শ জার্মান মনোবিজ্ঞানী হাইকে স্ট্যুভেল-এর৷
মনে রাখুন…

সবাই কিন্তু সব কাজে সমান পারদর্শী নয় – এ কথা যে কোনো কর্মক্ষেত্রে সকলের মনে রাখা প্রয়োজন৷ তাই যে যেই কাজে পারদর্শী, তাকে সেই কাজ দিন৷ মাঝে মাঝে তার প্রশংসা করুন৷ অন্যের প্রশংসা করা মানে কিন্তু নিজের উদারতারই পরিচয়, দূর্বলতার নয়! তাছাড়া আপনি যত দক্ষই হন না কেন, সহকর্মীদের সাথে সুসম্পর্ক ছাড়া আজকের যুগে সাফল্য অর্জন হয়ত সম্ভব নয়৷

আনন্দ শেয়ার করুন
নিজের ব্যক্তিগত কোনো আনন্দের খবর সহকর্মীদের সঙ্গে শেয়ার করে মিষ্টিমুখ করাতে পারেন৷ এতে অনেক সময় সহকর্মীদের মধ্যে মনোমালিন্য বা খারাপ সম্পর্ক থাকলে, তার উন্নতি হতে পারে৷ তবে অন্যের ব্যক্তিগত ব্যাপারে অতিরিক্ত আগ্রহ না দেখানোই ভালো৷ অর্থাৎ সাধারণ ভদ্রতাটুকু বজায় রাখাই কর্মক্ষেত্রে যথেষ্ট৷

সমালোচনা এড়িয়ে চলুন
কোনো সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক বা বন্ধুত্ব হলেও, অন্য সহকর্মীদের সম্পর্কে সমালোচনা না করাই ভালো৷ কারণ এতে সাময়িক আনন্দের চেয়ে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি থাকে৷ তাছাড়া অযথা অন্যের ভুল নিয়ে সমালোচনা না করে বরং যার ভুল তাকে জানিয়ে দিন৷ এতে সহকর্মীটির যেমন উপকার হবে, তেমনি আপনিও তার কাছে বিশ্বস্ত হবেন৷

মিলেমিশে কাজকরুন
কর্মক্ষেত্রে নারী, পুরুষ, নবীন, প্রবীণ সকলেই সমান৷ তাই ছোট-বড় সকলের একে-অপরের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে ছোটখাটো অনেক সমস্যাই এড়িয়ে চলা সম্ভব৷ তাছাড়া কারো উপকার করতে পারলে করুন৷ কিন্তু না পারলেও কখনো অপকার করবেন না৷ কারণ আসল সত্য একসময় অবশ্যই বেরিয়ে আসবে৷ তখন নিজেই ঝামেলায় পড়বেন!

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত