,

যৌবন ধরে রাখবে পালং শাকের জুস

news-image

শীতের এ মৌসুমে শাক-সবজির বাজারে প্রায় চোখে পড়ে পালং শাক। নানা গুণে সমৃদ্ধ এ শাকে রয়েছে প্রচুর প্রোটিন, ভিটামিন, আয়রন এবং মিনারেলস। যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হাড়কে করে মজবুত। ত্বক ও চুলের উজ্জ্বলতাও বাড়িয়ে দেয় বহুগুণ। আমরা সাধারণত পালং শাক সিদ্ধ করে, সালাদ বা তরকারি হিসেবেই রান্না করে থাকি। কিন্তু খেয়েছেন কি কখনো পালং শাকের জুস?

পালং শাকের জুসে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষজ্ঞরা মনে করেন নিয়মিত পালং শাক খেলে যৌবন ধরে রাখার পক্ষে সহায়ক হিসেবে বিষেশ ভূমিকা রাখবে। এছাড়া অনেকেই আমরা জানি না যে  প্রতিদিন সকালে খালি পেটে পালংশাকের জুস খেয়ে কমিয়ে ফেলা যাবে  বাড়তি মেদ। আপনি চাইলে মাত্র ১ মাসের মধ্যেই পালংশাকের জুস খেয়ে ১০-১৫ কেজি ওজন কমিয়ে ফেলতে পারেন। এছাড়া পালংশাক ডায়াবেটিস এবং হাঁপানি রোগীদের জন্যও বেশ কার্যকরী।

পালংশাকের জুস শরীরের জন্য কতটা উপকারী তা আমরা হয়তো অনেকেই জানি না। অনেকেই মনে করেন পালং শাকের জুস করা খুব  ঝামেলার কাজ। কিন্তু সঠিক পদ্ধতিটি জানা থাকলে আপনিও খুব সহজে তৈরি করে ফেলতে পারেন এ জুস। তাহলে জেনে নিন কিভাবে তৈরি করবেন পালংশাকের জুস।

প্রথমে মিক্সার ব্লেন্ডার মেশিনের মধ্যে পালংশাক, আদার ছোট কয়েকটি টুকরো এবং এক গ্লাস পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। যখন দেখবেন পুরো জিনিসটা মিক্স হয়ে জুসের মতো হয়ে এসেছে তখন গ্লাসে ঢেলে নিন।  এর মধ্যে অল্প লেবুর রস মিশিয়ে পান করুন। প্রতিদিন সকালে নিয়ম করে পালংশাকের জুস খেয়ে কমিয়ে ফেলতে পারেন শরীরের বাড়তি মেদও ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে