বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে ইচ্ছে থাকলেই করা যায়: চীনের একটি সত্যি বিয়ের গল্প

news-image

লাইফস্টাইল ডেস্ক : চীনের একটি প্রদেশে ঝড় বৃষ্টি বন্যা কিছুই এক দম্পতির বিয়ে আটকে রাখতে পারেনি।

প্রচুর বৃষ্টিপাতের কারণে মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে যখন জনজীবন প্রায় বিপর্যস্ত তখনও পূর্বনির্ধারিত বিয়ের অনুষ্ঠান থেকে তারা দমে যান নি। গত সপ্তাহে এই প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।

বর ও কণে অনেক আগেই শনিবার তাদের বিয়ের অনুষ্ঠান পরিকল্পনা করে রেখেছিলেন। সেই অনুষ্ঠানে তারা দাওয়াত দিয়েছিলেন তিনশো জনেরও বেশি অতিথিকে।

কিন্তু বৈরি আবহাওয়া ও তুমুল বৃষ্টিপাতের কারণে বিয়ের এই অনুষ্ঠানে আসতে পেরেছিলেন মাত্র ১০ জন।

চীনের পিপলস ডেইলি সংবাদপত্রকে উদ্ধৃত করে এই খবরটি দিয়েছে বিবিসি মনিটরিং।

বর বলেছেন, “যদিও আমাদের কোন অতিথি উপস্থিত ছিলো না, লিমোজিন গাড়ি ছিলো না, কোনো আতসবাজি ফাটানো হয়নি, গান বাজনা হয়নি কিন্তু এসব কিছু আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিলো না।”

“তুমি পাশে আছো বলে আমার আর কিছুই দরকার ছিলো না,” স্ত্রীর কথা উল্লেখ করে বর জো টিয়ান এই মন্তব্য করেছেন।

এই খবরটি চীনের সোশাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। বহু মানুষ মন্তব্য করেছে, লাইক দিয়েছে ও শেয়ার করেছে।

“এটা সত্যিকারের এক প্রেমের গল্প। দুটো হৃদয় যারা একে অপরকে ভালোবাসে তাদেরকে কোনো কিছুই আটকে রাখতে পারেনি,” একজনের মন্তব্য।

অনেকে সমালোচনাও করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, “তারা তো বিয়ের অনুষ্ঠান পেছাতে পারতেন।”

আরেকজন লিখেছেন, যা কিছুই হোক না কেনো। শেষ পর্যন্ত তারা খুশি হলেই সব ঠিক আছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত