বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মার্ট মানুষ যে সাতটি কাজ কখনোই করেন না

news-image

লাইফস্টাইল ডেস্ক : আবেগকে যাঁরা‘স্মার্টলি’ব্যবহার করেন, তাঁরা কর্মক্ষেত্র তো বটেই, এমনকি আমাদের এই অতি চেনা জগতকেও একটা উন্নত জায়গায় পরিণত করতে পারেন৷ দেখুন বিশেষ করে কর্মক্ষেত্রে তাঁরা কী কী কাজ কখনোই করেন না৷

পূর্বধারণা
আবেগের দিক থেকে যাঁরা স্মার্ট, অর্থাৎ আবেগকে যাঁরা বুদ্ধিমানের মতো ব্যবহার করেন, তাঁরা পূর্ব ধারণাকে গুরুত্ব দেন না৷ তাঁদের জানার কৌতূহল থাকে৷ ফলে অজানা বিষয়ে আগেভাগে মন্তব্য না করে তা জানার চেষ্টা করেন তাঁরা৷ খোলামনে প্রশ্ন করেন এবং অন্যের প্রশ্ন শোনেন, ফলে নিজেকে আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরতে পারেন৷

নেতিবাচকতা
মনস্তাত্ত্বিকরা দেখেছেন, আবেগের দিক থেকে যাঁরা স্মার্ট তাঁদের ‘ইকিউ’,অর্থাৎ ‘ইমোশনাল কোশেন্ট’ বেশি থাকে৷ যাঁদের ইকিউ বেশি, তাঁরা বেশির ভাগ সময়ই ইতিবাচক৷ নেতিবাচকতাকে তাঁরা গুরুত্ব দেন না৷ তাঁদের সম্পর্কে অন্যের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকেও তাঁরা নিজের ওপর প্রভাব ফেলতে দেন না৷

অন্যের আবেগের গুরুত্ব
যাঁদের ইকিউ বেশি, তাঁরা কখনো অন্যের আবেগকে অগ্রাহ্য করেন না৷ সহকর্মী বা ক্রেতার অনুভূতি বোঝার সামর্থ কর্মক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ করে তোলে৷

পরিবর্তন
উচ্চ ইকিউসম্পন্ন মানুষ পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে বরং স্বাগত জানান৷ জীবনে পরিবর্তনের গুরুত্ব তাঁরা অনুধাবন করতে পারেন এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে সহজেই মানিয়ে নেন৷

নিজের ক্ষমতা এবং সীমাবদ্ধতা

উচ্চ ইকিউসম্পন্ন মানুষ নিজের ক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সবসময় সচেতন৷ তাঁরা বুঝতে পারেন, সীমাবদ্ধতা কখনোই উন্নতির পথে অন্তরায় নয়৷ কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কেও তাই তাঁরা সচেতন৷ ফলে কোন কোন জায়গায় নিজের উন্নতি দরকার, তা নিয়ে ভেবে উন্নতির উপায়ও বের করে নেন তাঁরা৷

ভুল থেকে শিক্ষা নেয়া
নিজের ভুল থেকে শিক্ষা নেয়া খুবই দরকার৷ উচ্চ ইকিউসম্পন্ন মানুষ ভুল থেকে শিক্ষা নিতে পারেন৷ ফলে কর্মোদ্যম অটুট থাকে তাঁদের৷ কোনো কাজ সবসময়ই একেবারে নির্ভুলভাবে করা সম্ভব নয় এবং সব ক্ষেত্রে চূড়ান্ত দক্ষতা অর্জনও অসম্ভব – এটা জানেন বলেই হয়ত তাঁরা ভুল থেকেও শেখেন৷

কর্মজীবন ও ব্যক্তিজীবনে ভারসাম্য
উচ্চ ইকিউসম্পন্ন মানুষের কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে সীমারেখা টানায় দক্ষতা থাকে৷ তাঁরা সারাক্ষণ শুধু কাজ নিয়ে থাকেন না৷ পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য রক্ষার গুরুত্ব বোঝেন বলে কাজের বাইরেও তাঁদের আগ্রহের একটা জগত থাকে৷ স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া ও পর্যাপ্ত ঘুমের অভ্যাস তাঁদের সুস্থ জীবনেরও নিশ্চয়তা দেয়৷

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ