সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর যে অভ্যাসগুলোতে স্ত্রী বিরক্ত হন

news-image

অনলাইন ডেস্ক : সব মানুষ পৃথিবীতে সমান হয় না। সবার অভ্যাসও এক হয় না। তবে স্বামীদের কিছু অভ্যাস রয়েছে, যা দেখে স্ত্রীরা খুবই বিরক্ত হন, কিন্তু কিছুই করতে পারেন না। জানতে চান এই অভ্যাসগুলো কী কী? তাহলে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগের এই তালিকা একবার দেখে নিতে পারেন।

১. অনেকে আছেন, যেসব বিষয়ে প্রতিশ্রুতি দেন সেগুলো কখনোই পূরণ করেন না! এভাবে বারবার প্রতিশ্রুতি ভাঙার অভ্যাস যেসব স্বামীর মধ্যে রয়েছে, তাঁদের স্ত্রীরা কখনোই তাঁদের বিশ্বাস করেন না।

২. সব সময় ব্যস্ত ভাব দেখানো ও স্ত্রীকে অবহেলা করার স্বভাব যাঁর রয়েছে, সেই স্বামীর প্রতি বিরক্ত না হয়ে উপায় আছে বলুন? এমন করতে থাকলে কিন্তু স্ত্রীর বিরক্তি চরমে যেতে যেতে আরো খারাপ দিকেও যেতে পারে।

৩. সব সময় সন্দেহ করার স্বভাব যার মধ্যে রয়েছে, তেমন স্বামীর সঙ্গে সুখে সংসার করাটা সত্যিই কষ্টদায়ক। যাঁরা এমন করেন, তাঁদের স্ত্রীরা কখনোই নিজেকে স্বাধীন অনুভব করতে পারেন না।

৪. যখন স্ত্রী ভালো কিছু করলে তাঁকে বাহবা দেওয়ার জায়গায় নীরব দর্শকের মতো স্বামী শুধু উপভোগ করেন, তখন রাগ হওয়াটাই স্বাভাবিক। এমন স্বামীর জন্য ভবিষ্যতে আর কিছু করতে মন চাইবে না অনেকেরই।

৫. স্ত্রী কিছু বোঝে না, এমনটা অনেক পুরুষই ভাবেন। আর সব সময় এমন কথা বলতে থাকলে স্ত্রী মানসিকভাবে হতাশ হয়ে পড়েন এবং তা প্রকাশ করার চেষ্টা করে যে তিনি অনেক কিছু জানেন। এতে দুজনের সম্পর্কটা অনেকটা প্রতিদ্বন্দ্বীর মতো হয়ে যায়।

৬. সব সময় যদি স্ত্রীর জন্য কত টাকা খরচ হয়েছে, এসব হিসাব কোনো স্বামী করে, তাঁর প্রতি স্ত্রীর শ্রদ্ধাই উঠে যায়।

৭. আপনজনের সামনে যে পুরুষ বারবার তাঁর স্ত্রীর দোষ বলে বেড়ান, তাঁকে আর যা-ই হোক, সম্মান করা যায় না। ফলে স্ত্রীও একটা সময় সবার সামনে স্বামীর সঙ্গে তর্ক করতে দ্বিধা করবে না।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি