বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘একগুঁয়ে মানুষকে সামলানোর উপায়’

news-image

লাইফস্টাইল ডেস্ক :একগুঁয়েমির জন্যই জীবনে ঝামেলা বাড়তে থাকে। কারণ, চলার পথে এমন কিছু মানুষের সঙ্গে মানিয়ে নিতে হয়, যাঁরা সব সময়েই নিজের মতামতকে একমাত্র মত বলে মনে করেন। অন্যের কথা এঁরা যেমন শুনতে চান না। তেমন অন্যের কথায় কোনো যু্ক্তি আছে, তাও মানতে চায় না। ব্যক্তিগত বা পেশাদারী জীবনে এমন মানুষের সঙ্গে যদি আপনার মানিয়ে চলতে হয় তাহলে তা অসহ্য হয়ে ওঠে। তবে কিছু পদ্ধতি অনুসরণ করলে এমন মানুষকে সামলানো সম্ভব।

১. নিজে স্পষ্ট অবস্থান নিন
অন্য একজন একগুঁয়ে মানুষের সঙ্গে আচরণে আপনিও যদি একগুঁয়ে হয়ে যান তাহলে তা অচলাবস্থা তৈরি করবে। আর এ অচলাবস্থা কখনোই ভালো কোনো ফলাফল আনবে না। তাই দরকার প্রয়োজন স্পষ্ট অবস্থান প্রকাশ এবং অন্যকে তা জানিয়ে দেওয়া। অবস্থানের পেছনের কারণ তাঁকে জানিয়ে দিন। বিষয়টি নিয়ে আলোচনা করুন এবং সমস্যা সমাধানের চেষ্টা করুন। শুধু সমস্যার পেছনে নয় বরং সমস্যা সমাধানের চেষ্টা করুন যেন সামনে এগিয়ে যাওয়া যায়।

২. বিদ্রুপ পরিহার করুন
বিদ্রুপের মাধ্যমে আপনি যদি কোনো ব্যক্তির আচরণের প্রতিবাদ করেন তাহলে তা হিতে বিপরীত হতে পারে। অনেক সময় কোনো বিদ্রুপ করা হলে তা মানুষকে সে বিষয়ে আরও একগুঁয়ে করে তোলে। এতে এটি ব্যক্তিগত পর্যায়ে চলে যায় এবং সমস্যা সমাধানের পথ রুদ্ধ হয়ে যায়। তাই বিদ্রুপ পরিহার করে সঠিক বিষয়টি নিয়েই এগিয়ে যান এবং সমস্যা সমাধানের চেষ্টা করুন।

৩. অন্য দিকটিও দেখুন
কোনো বিষয়ে অপর পক্ষের একগুঁয়ে মনোভাব যেমন আপনি আশা করেন না, তেমন আপনার একগুঁয়ে মনোভাবও অপর পক্ষ আশা করে না। তাই যে কোনো বিষয় নিয়ে তর্ক করতে হলে আপনার মনে রাখতে হবে, আপনার কথায় যুক্তি থাকলে অন্য পক্ষ তা মেনে নেবে। একই ভাবে, অন্যদের কথায় যুক্তি থাকলে আপনারও তা মেনে নেওয়ার প্রস্তুতি থাকতে হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ